ঝিকরগাছায় পারিবারিক কলহের জেরে চাচাতো ভাইকে আহত করার অভিযোগ


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


 
ইনকিয়াদ আহম্মেদ রাফিন, ঝিকরগাছা :
যশোরের ঝিকরগাছায় পারিবারিক কলহের জেরে সোহাগ হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে বটি দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে তাঁর চাচাতো ভাইয়ের বিরুদ্ধে।

গত ১ সেপ্টেম্বর ( মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়ন এর লক্ষ্মীপুর গ্রামের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত সোহাগ ওই গ্রামের মোমরেজের ছেলে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, পারিবারিক কলহের জেরে সোহাগের চাচাতো ভাই ফারুক হোসেন (৩৪) বটি দিয়ে তাঁর পিঠে কোপ দেন। ফারুক একই গ্রামের আবু তালেবের ছেলে।

ঘটনার পর পরিবারের সদস্যরা সোহাগকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে রাত পৌনে ১০টার দিকে তাঁকে ভর্তি করা হয়।

কর্তব্যরত চিকিৎসকের মাধ্যমে জানা গেছে, বর্তমানে সোহাগের অবস্থা আশঙ্কামুক্ত।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ