ফুলতলার ইতিহাসে ১৯৯৫ সালে ১৫ নভেম্বর দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্সে উদ্বোধন


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৮ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

ফুলতলার ইতিহাসে ১৯৯৫ সালে ১৫ নভেম্বর দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্সে উদ্বোধন


শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনাঃ



ফুলতলার ইতিহাসে স্মরণীয় দিন ১৯৭৫ সালের ১৫ নভেম্বর চারিদিকে সাজ সাজ রব পরে, আয়োজন রবীন্দ্র কমপ্লেক্সের উদ্বোধন নিয়ে, খুলনা ও ঢাকার দৈনিক গণমাধ্যমগুলো আকর্ষণীয় প্রতিবেদন ও সম্পাদকীয় প্রতিবেদন প্রকাশ করে, 

১৯৭৫ সালে ১৪  নভেম্বর দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার শিরোনাম ছিল অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্স উদ্বোধন, এই সংবাদ সূচনাতে ছিল-বিশ্বকবি রবীন্দ্রনাথের স্ত্রী মূণালিনী দেবীর দক্ষিণদিহির পৈত্রিক ভবনটি দীর্ঘ প্রায় ৫০ বছর পরে পুনরূদ্ধারের পর গতকাল দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্স -এর উদ্বোধন হল, দক্ষিণডিহি মৌজার রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি টি দীর্ঘ প্রায় ৫০ বছর অবৈধ দখলে ছিল,৫০ বছর পর ভবনসহ জমি উদ্ধারের পর খুলনা জেলা প্রশাসন উক্ত ভবনে দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নেয়, 

১৯৭৫ সালের ১৫  নভেম্বর ওই সময়কার প্রচারিত বাংলাবাজার পত্রিকার শিরোনাম ছিল-রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি এখন থেকে রবীন্দ্র কমপ্লেক্স, প্রতিবেদনের সূচনা ছিল-গতকাল মঙ্গলবার দুপুরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে খুলনা ফুলতলা উপজেলার দক্ষিনডিহিতে রবীন্দ্র কমপ্লেক্স- এর, উদ্বোধন করা হয় , বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়িতে রবীন্দ্র কমপ্লেক্স -এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক কাজী রিয়াজুল হক,

একই সাথে ১৫ নভেম্বর ১৯৭৫ সালের ভোরের কাগজে পত্রিকার শিরোনাম ছিল-খুলনার ফুলতলার রবীন্দ্র কমপ্লেক্সের নামফলক উন্মোচন, এই সংবাদে ছিল কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সহধর্মিণী মৃণালিনী দেবীর দক্ষিণডিহি গ্রামের পৈত্রিক ভবনটিতে রবীন্দ্র কমপ্লেক্স নির্মিত হতে যাচ্ছে, গতকাল রবীন্দ্র কমপ্লেক্স পরিচালনা পরিষদের পক্ষে এর নাম ফলক উন্মোচন করেন পরিষদের সভাপতি ও খুলনা জেলা প্রশাসক কাজী রিয়াজুল হক,এ উপলক্ষে দক্ষিণডিহি গ্রামে আয়োজিত হয় আলোচনা সংগীতা অনুষ্ঠান, ফুলতলার ইউপি চেয়ারম্যান আব্দুল রাজ্জাক রাজার সভাপতিতে অনুষ্ঠিত আলোচনা সডায় সঙ্গীতশিল্পী ডক্টর সঞ্জিদা খাতুন, কথাশিল্পী কথাশিল্পী হাসান আজিজুল হক, কণ্ঠশিল্পী পাপিয়া সারোয়ারসহ বক্তৃতা করেন ম হামিদ অধ্যাপক সুশান্ত সরকার, অধ্যাপক অচিন্ত্য ভৌমিক প্রমুখ,

দৈনিক জনকন্ঠ ১৯৭৫ সালের ১৫  নভেম্বর পত্রিকার শিরোনাম ছিল-দক্ষিণডিহির রবীন্দ্রনাথের শ্বশুর,বাড়িটি রবীন্দ্র কমপ্লেক্সের মর্যাদা পেল, প্রতিবেদনটিতে উল্লেখ ছিল-ফুলতলা উপজেলা সদর থেকে প্রায় সাড়ে চার কিলোমিটার দূরে রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি অবস্থিত, জরাজীর্ণ অবস্থায় দক্ষিণমুখী হয়ে দাঁড়িয়ে থাকা ভবনটির পাশে নতুন রবীন্দ্র কমপ্লেক্সের ফলক স্থাপন করা হয়, ভবনটির সিঁড়ির দুপাশে রবীন্দ্রনাথ ঠাকুর ও কবি ,পত্নী মূণালিনী দেবীর আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছে, ভবনটির বাম পাশে প্রায় ৫০ গজ দূরে শাখা- প্রশাখা বিস্তৃত বিরাট এক সবেদা গাছের চারপাশে ঘিরে বৃত্তাকারে ইট সিমেন্টের গাঁথুনি দিয়ে মূণালিনী মঞ্চ তৈরি করা হয়,
১৯৭৫ সালের ১৫ নভেম্বর দৈনিক অনির্বাণে পত্রিকার শিরোনাম ছিল-দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্স উদ্বোধন, ও সংবাদে উল্লেখ ছিল গতকাল খুলনা জেলার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী মূণালীনি দেবীর স্মৃতি বিজড়িত পৈতৃক বাড়িতে রবীন্দ্র কমপ্লেক্সের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়, সাত একর জমির ওপর নির্মিত ঐতিহাসিক বাড়িতে বর্তমানে দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্স রূপান্তরিত হয়েছে, কমপ্লেক্স হয়েছে মৃণালিনী মঞ্চ সংগ্রহশালা ও রবীন্দ্র ইনস্টিটিউট


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ