মাহবুব উদ্দিন খোকনকে পেছনে ফেলে রাষ্ট্রের তৃতীয় সর্বোচ্চ সম্মানজনক পদে কায়সার কামাল


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

আইন পেশা ও রাজনীতির দীর্ঘ পরিক্রমা ছাড়িয়ে রাষ্ট্রের অন্যতম শীর্ষ সাংবিধানিক ও সম্মানজনক পদে আসীন হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

_________________________________________

নিউজ ডেক্স:

​আওয়ামী লীগ সরকারের দমন-পীড়নের কঠিন সময়েও বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে বারবার নির্বাচিত হয়ে নিজের সাংগঠনিক দক্ষতা ও পেশাগত গ্রহণযোগ্যতা প্রমাণ করেছেন এই আইনজীবী। দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আস্থাভাজন হিসেবেও তিনি রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ।

​বিশেষ করে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজপথে শিক্ষার্থীদের পক্ষে সোচ্চার ভূমিকা পালন করেন কায়সার কামাল। সে সময় আন্দোলনকারীদের আইনি সহায়তা ও সুরক্ষায় তিনি বলিষ্ঠ অবস্থান নেন।

​রাজনৈতিক ও পেশাগত জ্যেষ্ঠতার দিক থেকে সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ও বিএনপি নেতা মাহবুব উদ্দিন খোকনের তুলনায় প্রায় ২০ বছরের অনুজ হলেও, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাষ্ট্রের তৃতীয় সর্বোচ্চ সম্মানিত পদে অধিষ্ঠিত হয়ে তিনি এক নতুন নজির স্থাপন করলেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ