সুনামগঞ্জ শালমারা সেতুর ব্লকের নির্মাণে ব্যাবহার হচ্ছে ভাল মানের বালু ও পাথর
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
সুনামগঞ্জ শালমারা সেতুর ব্লকের নির্মাণে ব্যাবহার হচ্ছে ভাল মানের বালু ও পাথর
_________________________________
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার সাচনা-সুনামগঞ্জ সড়কের শালমারা খালের উপর সুনামগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীনে চলমান এই প্রকল্পে সড়কের ঢালু অংশ রক্ষায় ব্যবহৃত পাকা ব্লক নির্মাণে করা হচ্ছে।ব্লক নির্মানে ব্যাবহার করা হচ্ছে উন্নতমানের ভোলাগঞ্জের বালু, পাথর।শুরুতেই ভাল মানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে ফলে রাস্তার কাজ খুবেই মজবুত হবে বলে ধারণা স্থানীয়দের।
খোঁজ নিয়ে জানা গেছে, জামালগঞ্জ উপজেলা বেহেলী ইউনিয়নের সাচনা-সুনামগঞ্জের সড়কের শালমারা খালের ওপর সড়ক ও জনপথ অধিদপ্তর কতৃক প্রায় ১০ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দে ৩৮ মিটার দৈর্ঘ্য ও ১০ দশমিক ৩৫ মিটার প্রস্থ একটি নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। নির্মাণকাজ বাস্তবায়নের দায়িত্ব পায় এম এস কামরুল ব্রাদার্স এন্ড এম এস ইসলাম ব্রাদার্স লি: জেবি।খালের ওপর প্রায় ২০ বছরের পুরোনো সেতুটি ভেঙে নতুন করে নির্মাণকাজ শুরু হয় ১৩ মে ২০২৫ ইং । ২০২৬ সালের ১২ ই মে নির্মাণকাজ শেষ হওয়ার কথা। নির্ধারিত সময়ে কাজ শেষ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
সরেজমিন দেখা গেছে, সেতুর দক্ষিণ পাশের স্তূপ করে রাখা হয়েছে ভাল মানের বালু ও পাথর। পাথরগুলো পানি দিয়ে ধুয়ে ব্লক তৈরিতে ব্যবহার করা হচ্ছে।এক বস্তা সিমেন্ট সাথে টুকরি দিয়ে ৮ টা পাথর ৪ টা বালু মিশ্রণে তৈরী করা হচ্ছে ব্লক যা অত্যন্ত মজবুত ও টেকসই।
সেলমস্তপুর গ্রামের বাসিন্দা আব্দুল কাইয়ুম বলেন, শালমারা ব্রীজটি খুবই ঝুকিপূর্ণ ছিল। এখন কাজ শুরু হওয়া আমরা খুশি। এখানে ব্লকের কাজে ভাল মানের বালু, পাথর,সিমেন্ট দিয়ে তৈরী করা হচ্ছে।
কোম্পানী কতৃক সাইট ইঞ্জিনিয়ার মো: হাসিবুল ইসলাম শান্ত বলেন , এই ব্লকগুলো নির্মাণের জন্য সিঙ্গেল চিপস পাথর ধরা রয়েছে আমরা এই পাথর ভোলাগঞ্জ থেকে সংগ্রহ করে ভাল মানের বালি সাথে সংমিশ্রণ করে ব্লক করা হচ্ছে।ব্লকগুলো খুবেই মানসম্মত। পাথর পানি দিয়ে পরিষ্কার করে নির্মাণ কাজে ব্যবহৃত করা হচ্ছে ফলে ব্লকগুলো টেকসই ও দীর্ঘস্থায়ী হবে।
সুনামগঞ্জ সড়ক ও জনপথের উপ সহকারী প্রকৌশলী সহদেব সূত্রধর বলেন, শালমারা ব্রীজের গার্ডওয়ালের জন্য ভাল মানের বালু এবং ভোলাগঞ্জের পাথর ব্যাবহার করা হচ্ছে।এগুলোর ‘স্ট্রেন্থ’ অনেক ভালো। প্রকল্পে ধরা সিঙ্গেল চিপস পাথর, ঠিক এই পাথর পানি দিয়ে ধুয়ে ব্যাবহার করানো হচ্ছে। ফলে ব্লকগুলো মজবুত ও দীর্ঘস্থায়ী হবে।
আপনার মতামত লিখুন :