হবিগঞ্জের পল্লীতে জমি নিয়ে বিরোধ, ২ পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৬


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

রাসেল মাহমুদ 
(হবিগঞ্জ) 



হবিগঞ্জ জেলার সদর উপজেলার ৬ নং রাজিউরা ইউনিয়ন এর বার্গাচা গ্রামে জমি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ সংঘটিত হয়।
এতে নারী সহ ৬ জন আহত হয়।
আহত ব্যাক্তিরা চিকিৎসা নেওয়ার জন্য হবিগঞ্জ ২৫০ শয্যাআধুনিক সদর হাসপাতালে ভর্তি হন।
বর্তমানে তাদের চিকিৎসা চলমান। 
স্হানীয় সুত্রে জানা যায় যে, আজ সকাল আনুমানিক ৮.০০ ঘটিকার সময় রাজিউরা ইউনিয়ন এর বার্গাচা গ্রামের মৃত আব্দুর রহমান এর পুত্র আব্দুল হাসিম(৪২) নিজ ভুমির গাছ কাটতে গেলে, একই গ্রামের মৃত ছাবুদ আলীর পুত্র 
করম আলী(৫০) তার লোকজন নিয়ে গাছ কাটতে বাঁধা প্রদান করে।
তার ফলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ সংঘটিত হয়।
উক্ত সংঘর্ষে মহিলা সহ ৬ জন আহত হয়।
এবং আহত ব্যক্তিদের হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক সদর হসপিটালে ভর্তি করা হয়।
সরেজমিনে হাসপাতালে গেলে দেখা যায় আহত ব্যক্তিদের চিকিৎসা চলমান রয়েছে। আহত ব্যক্তিদের অভিযোগ তাদের নিজস্ব ভুমি  দখল করে রেখেছে  করম আলী নামে একব্যক্তি। তারা গাছ কাটতে গেলে ,করম আলী ও তার লোকজন তাদের উপর হামলা করে এবং তাদের আহত করেন।
তারা এর সুষ্ট বিচার দাবি করেন।

আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন, 
আব্দুল হাসিম(৪২),
আরজু মিয়া (৫৫),
আয়েশা খাতুন(৩৫),
রিপনা(৩৬)।
নাম প্রকাশে অনিচ্ছুক আরো দু'জন। 
তাদের প্রত্যেকের দাবি আইনের সুদৃষ্টি কামনা।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ