খুলনার (৫) সাবেক ভূমি মন্ত্রী ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা।


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনাঃ



মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এবং ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী থাকা অবস্থায় জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে খুলনা (৫) আসনের সাবেক সংসদ সদস্য নারায়ণ চন্দ্রের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন ( দুদক) 
সোমবার দুদকের সহকারী পরিচালক রকিবুল ইসলাম বাদী হয়ে খুলনা কার্যালয়ের মামলাটি দায়ের করেন, 
এদিকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নারায়ন চন্দ্র চন্দ্রের স্ত্রী ঊষা রানী চন্দ্রের বিরুদ্ধে আরেকটি মামলা করেছে (দুদক) এই মামলায় নারায়ণ চন্দ্রেকেও আসামি করা হয়েছে, দুদক খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সরকারি পরিচালক মাহমুদুল হাসান শুভ বাদী হয়ে মামলাটি দায়ের করেন,
মামলার এজাহার সূত্রে জানা যায়, খুলনা ৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয় হিসেবে পাবলিক সার্ভেন্ট থাকা অবস্থায় অসাধু উপায়ে নিজ নামে জাত অয়েল উংসের সাথে অসংগতিপূর্ণ এক কোটি,৭৯ লাখ ৬৮ হাজার৩৭৭ টাকার সম্পদ অর্জন করে নিজ মালিকানাধীন ও ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন,
দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান কালে প্রাপ্ত রেকর্ড পত্র ও তথ্যাদি পর্যালোচনায় নারায়নচন্দ্র চন্দ্র এর নামে ১ কোটি ৪৪ লাখ ৭৭ হাজার ৪০০ টাকার স্থাবর ও ২ কোটি ৫ লাখ ২৫ হাজার ১৬৬ টাকার অস্থাবরসহ মোট,৩ কোটি ৫০ লাখ ২ হাজার ৫৬৬ টাকা মূল্যের সম্পদ পাওয়া যায়, এ সময় তার গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া যায় ৩ কোটি ৯ লাখ ৯৩ হাজার ৩২৮ টাকা 
এবং পারিবারিক ও অনন্য খাতে ব্যয় পাওয়া যায় ১ কোটি,৩৯  লাখ ৫৯ হাজার ১৩৯ টাকা, উক্ত ব্যয় ব্যতিত সম্পদ অর্জনের জন্য নিট আয় সঞ্চয় পাওয়া যায় ১ কোটি,৭০ লাক ৩৪ হাজার ১৮৯ টাকা হে মোতাবেক নারায়ণ চন্দ্র চন্দ্রের জ্ঞাত আয়ের সাথে অসংগতিপূর্ণ সম্পদের পরিমাণ এক কোটি ৭৯ লাখ,৬৮ হাজার ৩৭৭ টাকা, এমতবস্থায় নারায়ন চন্দ্র চন্দ্র এক কোটি ৭৯ লাখ ৬৮ হাজার ৩৭৭ টাকার সম্পদ অর্জন করে নিজ মালিকানা ও ভোগ দখলে রাখার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪এর২৭৭(১) তারাই মামলা করেন, 
এদিকে মামলায় সাবেক ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ্রের স্ত্রী ঊষা রানী চন্দ্রের বিরুদ্ধে ৬২ লাখ ৪৩ হাজার ২১১ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ হয়েছে, অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারা সহ দন্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ