ঝিকরগাছা অফিসার্স ক্লাবের আয়োজনে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


ইনকিয়াদ আহম্মেদ রাফিন 
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি : 

যশোরের ঝিকরগাছা উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

আকর্ষণীয় ও উত্তেজনাপূর্ণ দর্শক নন্দিত এই খেলায় আর্জেন্টিনা সমর্থক দল ১-০ গোলের ব্যবধানে ব্রাজিল সমর্থক দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। 
পৌর সদরের বিএম হাই স্কুল মাঠ প্রাঙ্গনে ৩০ জুন (মঙ্গলবার) বিকাল ৫টায় অনুষ্ঠিত মনোমুগ্ধকর এই খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন,ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক সাফফাত আরা সাঈদ। দর্শক নন্দিত এই খেলার নির্ধারিত সময়ের দ্বিতীয়ার্ধের ৭মিনিটের মাথায় ঝিকরগাছা উপজেলা সহকারী প্রকৌশলী রিপন মাহমুদের দুর্দান্ত শটে দলকে বিজয়ী করেন। খেলায় প্রাণপণ চেষ্টা করে ও সমতা ফেরাতে পারেননি প্রতিপক্ষ ব্রাজিল সমর্থক দল। 

খেলার পরিচালনায় ছিলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)'র সাবেক রেফ্রি ইকরামুল হক ইকু।খেলায় রেফ্রির দায়িত্ব পালন করেন, জাতীয় দলের সাবেক গোলরক্ষক মোস্তাফিজুর রহমান মুন্না। 
খেলায় অংশগ্রহণ করেন,ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ,উপজেলা কৃষি অফিসার ও কৃষি সম্প্রসারণ অফিসার,উপজেলা সিনিয়র মৎস্য অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,উপজেলা সহকারী প্রকৌশলী, জায়কা প্রতিনিধি,মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, পরিবার পরিকল্পনা, জনস্বাস্থ্য প্রকৌশলী, পল্লী উন্নয়ন কর্মকর্তা (বিআরডিবি)বৃন্দ। 

মঞ্চে না বসে মাঠে বসে অন্যান্য  সকল কর্মকর্তাদের সাথে মিশে এ সময় খেলা উপভোগ করেন, ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ,

আরো প্রানবন্ত খেলাটি উপভোগ করেন ঝিকরগাছা  প্রাণিসম্পদ অফিসার,ডা: মাছুমা আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার ওলিয়ার রহমান,ইনস্ট্রাকটর শিউলি বেগম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফাতেমা বেগম সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। 
খেলা শেষে বিজয় ও বিজিত দলকে ট্রফি তুলে দেন ইউএন ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিএম হাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আশফাকুজ্জামান খাঁন রনি। 

খেলার ধারাভাষ্য দেন ঝিকরগাছা বি.এম হাইস্কুলের ক্রীড়া শিক্ষক বাবুল হোসেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ