পর্যটনসমৃদ্ধ সুনামগঞ্জ লাউরেরগড়ে যাদুকাটা রেস্টুরেন্ট এন্ড ক্যাফের উদ্বোধন


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


শফিকুল বারী, সুনামগঞ্জ :
একটা সময় ছিল যখন বন্ধুদের আড্ডা মানেই পার্কের খোলা হাওয়া অথবা চায়ের দোকানের কাপে ধোঁয়া ওঠা চা। জায়গাটা সাধারণ হলেও সম্পর্কগুলো ছিল খুব কাছের।আজ চিত্রটা বদলে গেছে। মধ্যবিত্ত ও উচ্চবিত্ত সমাজের চিন্তা-চেতনা, জীবনযাত্রা ও বিনোদনের ধরন পাল্টেছে। এখন বন্ধুদের সঙ্গে সময় কাটানো, খাওয়া-দাওয়া কিংবা জন্মদিন উদযাপনের প্রথম পছন্দ হয়ে উঠেছে হোটেল-রেস্তোরাঁ।

এই বদলের ধারাবাহিকতায় সুনামগঞ্জের তাহিরপুরে আগত পর্যটকদের জন্য লাউরেরগড় বাজারে নতুন করে যাত্রা শুরু করেছে একটি আধুনিক রেস্টুরেন্যা দুকাটা রেস্টুরেন্ট এন্ড ক্যাফে। পর্যটনসমৃদ্ধ এই এলাকায় উক্ত রেস্টুরেন্টটি স্থানীয় ও আগত অতিথিদের জন্য হয়ে উঠবে আড্ডা, খাবার আর আতিথেয়তার নতুন ঠিকানা।

সুনামগঞ্জ তাহিরপুর উপজেলা মেঘালয়ের পাদদেশে নীল নদ খ্যাত যাদুকাটা নদী তীরে,প্রাচীন লাউর রাজ্যের রাজধানী লাউরেরগড় বাজারে দুতলা বিশিষ্ট আকর্ষণীয় হোটেল যাদুকাটা ক্যাফে এন্ড রেষ্টুরেন্ট শুভ উদ্বোধন করা হয়েছে। মনোরোম প্রাকৃতিক দৃশ্য উপভোগের পাশাপাশি সুলভ মূল্যে মজাদার সব খাবার রেস্টুরেন্টটিতে পাওয়া যাবে বলে জানিয়েছেন এই রেস্টুরেন্টের স্বত্বাধীকারী বিশিষ্ট সমাজ সেবক বিল্লাল হোসেন।

লাউড়েরগড় বাজারে উক্ত রেস্টুরেন্টের পাশেই রয়েছে ঐতিহাসিক ও দর্শনীয় স্থান যেমন যাদুকাটা নদী,এশিয়ার বৃহত্তম শিমুল বাগান, বারেকলা টিলা এবং শহীদ সিরাজ লেক (যা স্থানীয়ভাবে নিলাদ্রি লেক নামে পরিচিত।খাবারের ভিন্নতা, অনন্য সব ডেকোরেশনের মাধ্যমে রেস্টুরেন্টটিতে নতুনত্ব আনার চেষ্টা চালাচ্ছে।যেখানে খোলা আকাশের নিচে বসে উপভোগ করতে পারবেন বিভিন্ন মজাদার খাবারদাবার।

যাদুকাটা রেস্টুরেন্ট এন্ড ক্যাফে রেস্টুরেন্টের স্বত্বাধীকারী বিশিষ্ট সমাজ সেবক বিল্লাল হোসেন বলেন, তিনতলা বিশিষ্ট এই রেস্টুরেন্টে একসঙ্গে ১০০ থেকে ১২০ জন অতিথি বসে আহার করতে পারবেন। রেস্টুরেন্টে বেইজমেন্টসহ আধুনিক ও সার্বক্ষণিক সুবিধাসম্পন্ন একটি কিচেন রয়েছে, যা খাবারের মান ও দ্রুত সার্ভিস নিশ্চিত করে। সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো যেখানে আধুনিক ডেকোরেশন ব্যবস্থা রাখা হয়েছে।রেষ্টুরেন্টের ছাদ থেকে চোখ মেললেই দেখা মিলবে মেঘালয়ের সবুজ পাহাড়, ঐতিহাসিক বারেকের টিলা, স্বচ্ছ যাদুকাটা নদী, এশিয়ার বৃহত্তম শিমুলবাগানের মনোরম দৃশ্য। খাবারের স্বাদের সঙ্গে প্রকৃতির এই সৌন্দর্য মিলে রেস্টুরেন্টটিকে করে তুলেছে পর্যটকদের জন্য এক অনন্য গন্তব্য।

তিনি আরও বলেন, সপ্তাহের সাতদিনই সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত খোলা থাকবে আমাদের রেস্টুরেন্ট। শুক্র ও শনিবার থাকছে বিশেষ ফ্যামিলি-ডে।  এখানে সকাল, দুপুর ও রাত—তিন বেলার খাবারেরই আয়োজন আছে। সেট মেন্যু, হাওরের দেশী তাজা মাছ,দেশী হাস-মোরগ, চাইনিজ, ইংলিশ খাবারের পাশাপাশি ভোজনরসিকরা তাদের পছন্দমতো খাবারও উপভোগ করতে পারবেন।

সুনামগঞ্জের তাহিরপুরের পর্যটন স্পটগুলো— যাদুকাটা নদী, বারেকের টিলা, টাঙ্গুয়ার হাওর, নিলাদ্রী লেক, শিমুলবাগান আর শাহীদাবাদ বর্ডার হাটে আসা দেশ-বিদেশের অতিথিদের কথা মাথায় রেখেই আধুনিক ও রুচিশীল ডেকোরেশনে সাজানো হয়েছে রেস্টুরেন্টটি। ভ্রমণের ক্লান্তি দূর করে এখানেই মিলবে স্বাদ, আরাম আর আতিথেয়তার একসঙ্গে ছোঁয়া। দিগন্তজোড়া নীল মেঘালয় পাহাড়ের দৃশ্যও অতিথিদের মুগ্ধ করবে। উন্নত সেবা দিতে এরই মধ্যে প্রশিক্ষিত ও অভিজ্ঞ শেফ এবং ওয়েটার নিয়োগ দেয়া হয়েছে বলেও জানান তিনি।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ