সাঁকো বর্ষসেরা পুরস্কার-২০২৫ প্রদান ও গুণীজন সংবর্ধনা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি :
সাঁকো বর্ষসেরা পুরস্কার-২০২৫ ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য চার গুণীজনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।
শনিবার (১৬ মে,২০২৬) রাজধানীর নিউ ইস্কাটন রোডে স্বপ্নধারা কমিউনিটি হলে এ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি এস এম মজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও ছড়াকার স.ম. শামসুল আলম, মিডিয়া ব্যক্তিত্ব ফারজানা করিম, প্রকৌশলী মো. মুনিরুজ্জামান, বিআইডব্লিউটিএ এর যুগ্ম পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান | সভাপতিত্ব করেন সাঁকো -২১ এর সভাপতি, ইকবাল আলম।
নবীন লেখকদের সূতিকাগার হিসেবে সম্মাননা প্রদান করা হয় দৈনিক দেশ বিচিত্রার সাহিত্য সম্পাদক অরুপ কুমার বড়ুয়া, মাসিক ধরলা সম্পাদক কবি এনাম রাজু, ˆদৈনিক মুক্ত খবর এর সাহিত্য সম্পাদক সুলেখা আক্তার শান্তা, এবং পথ প্রকাশন এর সত্ত্বাধিকারী আলমগীর অরণ্য কে।
সাঁকো বর্ষসেরা পুরস্কার-২০২৫ প্রাপ্তরা হলেন আবৃত্তি শাখায় লিমা মেহরিন, নাফিসা ছবি ও মাকসুদা বেগম। ছড়া সাহিত্যে আফজাল হোসেন চৌধুরী, সেলিনা শিলা ও রাহিলা মির্জা। গল্পে মনিরা ইসলাম, স্মরণিকা চৌধুরী ও সৈয়দা কানিজ ফাতেমা। কবিতায় মুহাম্মদ মনিরুজ্জামান, আমিনা ত্বহা ও শীলা প্রামাণিক। বিদেশ শাখায় রুবি দে, বীণা রোকসানা, সারওয়াৎ জাবীন লুবনা ও ফারজানা শারমীন। সেরা পাঠক ফেরদৌস জাহান শিপু ও সেরা সমালোচক নির্বাচিত হন এম.এন.এস তুর্কী।
এছাড়াও “সাঁকো ˆত্রৈমাসিক পুরস্কার -২০২৫” বিজয়ীরা হলেন হাবিবুল্লাহ বাহার, শাহীন ইসলাম, রেবা হাবিব, শাহনাজ নাজ, শফিকুল ইসলাম, নাসরিন সিমি, রেবেকা রহমান, রেহানা রিনা, শিরিন সাদী, সারিতা চৌধুরী, সিগমা আউয়াল ও হোসনেয়ারা বেগম। সাঁকো মিলিনিয়াম পুরস্কারে ভূষিত হন এ কে এম নাসির উদ্দিন ও লাভলী আক্তার। অনুষ্ঠান উপলক্ষ্যে নির্মলেন্দু পোদ্দারের সম্পাদনায় প্রকাশিত সাহিত্যের ছোট কাগজ ‘প্রবহমান’ এর মোড়ক উন্মোচন করা হয়। রিলু রিয়াজের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন জান্নাতি কবিতা ও নীলাঞ্জনা রহমান।
আপনার মতামত লিখুন :