তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মেরে জখম ও হত্যার চেষ্টা


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৭ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

মোঃ লিটন হোসেন 
ভ্রাম্যমাণ সংবাদদাতাঃ



কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার বিত্তিপাড়া বাজারে অনলাইন জুতা কেনাকে কেন্দ্র করে মো. ইমন শেখ নামের এক যুবককে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে গত ২৫ মে, শনিবার।

ভিকটিম ইমন শেখ জানান, “আমি অনলাইনে একটি জুতা কিনি। এ নিয়ে আন্নিম নামের এক স্থানীয় যুবকের সঙ্গে সামান্য কথা কাটাকাটি হয়। আন্নিম প্রথমে আমাকে বকাঝকা করে, এরপর গায়ে হাত তোলে। আমি বাধা দিলে সে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। আমি পালিয়ে একটি হোটেলের ভিতরে আশ্রয় নেই এবং বাবাকে ফোন করি। আমার ফোন করা দেখে সে হোটেলের রান্নাঘর থেকে কাঠের টুকরা নিয়ে এসে আমাকে বেধড়ক মারধর করে। একপর্যায়ে আমি অজ্ঞান হয়ে যাই।”

স্থানীয়রা ইমনকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা অবস্থার অবনতি দেখে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে আইসিইউতে চিকিৎসাধীন।

ইমনের মা জানান, “আসামি আন্নিম নেশাগ্রস্ত। আমার ছেলের কাছে কিছু টাকা ছিল। সেই টাকা হাতিয়ে নেয়ার উদ্দেশ্যেই এই নৃশংস হামলা চালানো হয়। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

এ ঘটনায় ভিকটিমের মেজ ভাই ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় আন্নিম ও তার বাবা আনিসসহ তিনজনের নাম উল্লেখ করে এবং আরও ৪/৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

তবে অভিযোগের ভিত্তিতে আন্নিম ও তার বাবাকে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

ইবি থানা পুলিশ জানিয়েছে, অভিযোগ তদন্তাধীন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ