ত্রিশালে জাতীয় যুব দিবসে সিরাজুল ইসলাম কিরণ শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
এস.এম.জামাল উদ্দিন শামীমঃ
ত্রিশাল উপজেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশালে শশী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম কিরণ যুবকদের কল্যাণার্থে ব্যাপকহারে কর্মযজ্ঞের স্বীকৃতি স্বরুপ শ্রেষ্ঠ সংগঠক হিসেবে নির্বাচিত হয়ে পুরস্কৃত হয়েছেন।
সিরাজুল ইসলাম কিরণ ইতিপূর্বে জেলা ভিত্তিক শ্রেষ্ঠ সংগঠক হিসেবে সম্মাননা স্মারক পেয়েছিলেন ২০১৯ সালে।
শশী ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষা, বনায়ন, সামাজিক কার্যক্রম এবং যুবক-যুবতীদের জন্য কম্পিউটার প্রশিক্ষণের মতো বিভিন্ন উদ্যোগ সফলভাবে পরিচালনা করে আসছে।
এছাড়াও অনুষ্ঠানে সফল আত্মকর্মী হিসেবে মাহদুল ইসলাম এবং সফল উদ্যোক্তা হিসেবে দিলরুবা আক্তারকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যুব ঋণ বিতরণ এবং প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীদের মাঝে সনদ প্রদান করা হয়। মঙ্গলবার ১২ আগস্ট সকালে একটি যুব র্যালির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও প্রশিক্ষণ সনদ বিতরণের আয়োজন করা হয়।
আপনার মতামত লিখুন :