শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে শিবিরের বিক্ষোভ মিছিল


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে শিবিরের বিক্ষোভ মিছিল
_______________________________


সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সাতক্ষীরা ছাত্রশিবিরের শহর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বিকাল ৪টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে মিছিলটি শুরু হয়। শিবিরের সাতক্ষীরা শহর সভাপতি আল মামুনের নেতৃত্বে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খুলনা রোডে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে শহর সেক্রেটারি মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা শহর শাখার সভাপতি ছাত্রনেতা আল মামুন।

প্রধান অতিথির বক্তব্যে আল মামুন বলেন,
“দীর্ঘদিন ধরে শাকসু নির্বাচন স্থগিত রেখে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এটি গণতান্ত্রিক ছাত্ররাজনীতির পরিপন্থী। অবিলম্বে শাকসু নির্বাচনের তফসিল ঘোষণা না করা হলে ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

তিনি আরও বলেন,
“নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত না করে বিশ্ববিদ্যালয় প্রশাসন একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না।”
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে শহর সেক্রেটারি মেহেদী হাসান বলেন,
“শাকসু নির্বাচন স্থগিত কোনো সাময়িক সিদ্ধান্ত নয়, এটি একটি পরিকল্পিত অগণতান্ত্রিক প্রক্রিয়া। ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

এ সময় মিছিলে ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আব্দুর রাজজাক :
বিশেষ প্রতিনিধি 


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ