পীরগঞ্জে স্বপ্নপূরণ কোচিং সেন্টারের এসএসসি (বিএমটি) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


মোঃ আসাদুজ্জামান, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এসএসসি (বিএমটি) ২০২৬ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের পরীক্ষা প্রস্তুতি ও সাফল্য কামনায় এক আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে স্থানীয় ‘স্বপ্নপূরণ কোচিং সেন্টার’।

​আজ (রবিবার) দোয়া কমিউনিটি সেন্টারে আয়োজিত এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন পীরগঞ্জ উইমেন্স কলেজের অধ্যক্ষ (প্রিন্সিপাল) এমদাদুল হক।

​স্বপ্নপূরণ কোচিং সেন্টারের প্রধান নওয়াজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষাবিদ, সংবাদকর্মী ও অভিভাবকবৃন্দ।
​প্রধান অতিথির বক্তব্যে প্রিন্সিপাল এমদাদুল হক বলেন, "কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা (বিএমটি) শিক্ষা বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলার অন্যতম বড় মাধ্যম। স্বপ্নপূরণ কোচিং সেন্টার যেভাবে শিক্ষার্থীদের মেধা বিকাশে কাজ করছে তা প্রশংসনীয়। আমি আশা করি, আগামী এসএসসি পরীক্ষায় এখান থেকে শিক্ষার্থীরা চমৎকার ফলাফল করে পীরগঞ্জের নাম উজ্জ্বল করবে।"

​সভাপতির বক্তব্যে নওয়াজ শরিফ বিদায়ী শিক্ষার্থীদের আগামী দিনের পথচলার শুভকামনা জানান এবং পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জনের জন্য শেষ মুহূর্তের জরুরি পরামর্শ প্রদান করেন। তিনি বলেন, "তোমাদের এই বিদায় চিরতরের বিদায় নয়, এটি উচ্চশিক্ষার সিঁড়িতে পা রাখার একটি নতুন ধাপ। স্বপ্নপূরণ পরিবার সবসময় তোমাদের পাশে থাকবে।"

​অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ করা হয় এবং কোচিং সেন্টারের পক্ষ থেকে পরীক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা স্মারক ও পরীক্ষার উপকরণ বিতরণ করা হয়। পরিশেষে, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ