শাল্লায় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


মোঃ ফখরুল ইসলাম শাল্লা উপজেলা প্রতিনিধিঃ

দীর্ঘ অনেক বছর পর সুনামগঞ্জের শাল্লায় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির শাল্লা শাখা কমিটি গঠনের লক্ষ্যে এক জাঁকজমকপূর্ণ ও সফল সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৮ জুলাই) বেলা ১১ ঘটিকায় শাল্লা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়। দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই সভাকে ঘিরে স্থানীয় শিক্ষকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

​বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সমিতি শাল্লা উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক অনাদি তালুকদারের সভাপতিত্বে এবং পোড়ারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিউটন তালুকদার ও শান্তিপুর ইসমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পল্লবী রাণী চৌধুরী এর যৌথ সঞ্চালনায় এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​সভার মূল আলোচনা পর্ব শেষে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, বেগবান ও সুসংহত করার লক্ষ্যে উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে ১৫ সদস্য বিশিষ্ট একটি বোর্ড কমিটি গঠন করা হয়। উক্ত কমিটির সিদ্ধান্ত ও সবার সর্বসম্মতিক্রমে লক্ষ্মীপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ কান্তি সরকার খোকন-কে সভাপতি, সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাক আহমেদ-কে সাধারণ সম্পাদক এবং শান্তিপুর ইসমাইল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীমান্ত তালুকদার সুমন-কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৩ (তিন) বছর মেয়াদী নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

​উক্ত কমিটি গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রধান শিক্ষিকা কানন বালা সরকার, প্রধান শিক্ষক রাম লাল সরকার, লিটন চন্দ্র তালুকদার, অপু রঞ্জন দাস, চয়ন কান্তি চৌধুরী, অসীম কান্তি সিংহ, অরবিন্দ দাস, মোঃ সিদ্দিকুর রহমান, আব্দুল হামিদ, নাজমুল হুদা, লিটন চৌধুরী, মাখন লাল দাস, লিংকন রায় এবং মোজাম্মেল হক সোহাগ।

​সভায় নবনির্বাচিত সভাপতি ও বক্তাগণ তাদের বক্তব্যে বলেন, "সভাপতি নির্বাচিত করায় আমরা সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের চেষ্টা থাকবে যেন বিদ্যালয়গুলোর সার্বিক উন্নয়ন ব্যাপারে একটা সুন্দর সমঝোতা নিশ্চিত হয়। প্রশাসন যাতে কারও প্রতি বিশেষ পক্ষপাতিত্ব না করে, সেদিকে আমরা কঠোর লক্ষ্য রাখব। আমাদের সম্মিলিত যেসকল দাবিদাওয়া আছে, সেগুলোর ব্যাপারে আমরা সর্বদা সোচ্চার ভূমিকা পালন করব।"

​বক্তারা ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, "আমাদের সকলের মিলে একটি সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক কমিটি গঠন করার ইচ্ছে ছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের একটি বড় অংশকে বাদ দিয়ে সামান্য কিছুসংখ্যক শিক্ষক নিয়ে ইতিপূর্বে (অন্য নামে) একটি কমিটি গঠন করা হয়েছিল। আমরা সেই কমিটিতে ব্যক্তিগতভাবে কোনো দাওয়াতও পাইনি। একটি উপজেলায় শিক্ষকদের কমিটি গঠন করা হবে আর শিক্ষকরাই জানবে না, তা হতে পারে না। আমরা চাই তারাও আমাদের সাথে আসুক এবং আমরা সবাই মিলে একতাবদ্ধ থাকি। আমাদের এই কমিটির মূল উদ্দেশ্য হচ্ছে—আমরা শিক্ষক, আমাদের যদি কেউ অন্যায়ভাবে হয়রানি করে, তবে যেন আমরা সকলে ঐক্যের মাধ্যমে তা প্রতিরোধ করতে পারি।"

চবিয়া সরকারি  প্রাথমিক বিদ্যালয় এর( ভারপ্রাপ্ত প্রধান  শিক্ষক)  মোজাম্মেল হক সোহাগ তার বক্তব্য উল্লেখ করে বলেন আমাদের তুলনায় বর্তমান  অবস্থা খুবই নগণ্য  আমরা চাই এমন একটি সংগঠন   ঘরে তুলতে  যেখানে বিরোধ নয় ঐক্যই  হবে প্রতিক, যেখানে গণতান্ত্রিক চর্চার দ্বারা অব্যাহতি থাকবে।  পরবর্তী প্রজন্ম আমাদের এই সংগঠনকে আলোর প্রতীক হিসেবে পত দেখাবে। এই নির্দেশনা  নিয়েই আমরা এই চর্চাকে ধারণ করে  আমরা সংগঠন গড়ে তুলতে চাই । 

​দীর্ঘদিন পর সফলভাবে কমিটি গঠন ও সাধারণ সভা সম্পন্ন হওয়ায় উপস্থিত শিক্ষকরা গভীর সন্তোষ ও আশা প্রকাশ করেন। তারা বিশ্বাস করেন, নতুন এই কার্যনির্বাহী কমিটি আগামী দিনে শাল্লা উপজেলার প্রাথমিক শিক্ষকদের পেশাগত মানোন্নয়ন, মর্যাদা রক্ষা ও বিভিন্ন সমস্যা সমাধানে অত্যন্ত অগ্রণী ও বলিষ্ঠ ভূমিকা পালন করবে।

​উল্লেখ্য, অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। এরপর আনুষ্ঠানিকভাবে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়েছিল।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ