“ভার্মি কম্পোস্ট” এর উপকারিতা ও প্রয়োজনীয়তা বিষয়ক সভা ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

“ভার্মি কম্পোস্ট” এর উপকারিতা ও প্রয়োজনীয়তা বিষয়ক সভা ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত
________________________



ফসলের মানোন্নয়ন ও চাষাবাদের খরচ কমাতে ঠাকুরগাঁওয়ে “ভার্মি কম্পোস্ট” (কেঁচো বা জৈব সার) এর উপকারিতা ও প্রয়োজনীয়তা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় হাওলাদার হিমাগার লিমিটেডের হলরুমে এ সভার আয়োজন করে মা এগ্রো।

সভায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ও হাওলাদার হিমাগারের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম হাওলাদার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল আলম, মা এগ্রোর ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম, কৃষিবিদ নজরুল ইসলাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক কৃষক।

বক্তারা বলেন, জমির উর্বরতা রক্ষা ও ফসলের মান বৃদ্ধিতে রাসায়নিক সারের পাশাপাশি জৈব সার ব্যবহারের বিকল্প নেই। “ভার্মি কম্পোস্ট” জমির জৈব উপাদানের ঘাটতি পূরণ করে ফসল উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তারা আরও জানান, চুয়াডাঙ্গায় উৎপাদিত মা এগ্রোর “ভার্মি কম্পোস্ট” সার দেশের বিভিন্ন জেলায় কৃষকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে অধিক ফলন অর্জনে এ সার কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।


মো: আসাদুজ্জামান, 
ঠাকুরগাঁও প্রতিনিধি:


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ