যাদুকাটায় চাঁদাবাজি রোধে কঠোর বিআইডব্লিউটিএ,অতিরিক্ত টাকা নিলেই আইনি ব্যবস্থা


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

যাদুকাটায় চাঁদাবাজি রোধে কঠোর বিআইডব্লিউটিএ,অতিরিক্ত টাকা নিলেই আইনি ব্যবস্থা
_____________________________

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নৌ-পথে চাঁদাবাজি ও অতিরিক্ত টোল আদায় বন্ধে কঠোর অবস্থানে নেমেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জেলার বৃহত্তম বালু মহাল যাদুকাটা ও আবুয়া নদীতে সরকারি নির্ধারিত হারের চেয়ে বেশি টাকা আদায় রুখতে মাইকিং করে বিশেষ প্রচারণা চালানো হয়েছে।

বি,আই,ডব্লিউ,টিএ স্পষ্ট জানিয়ে দিয়েছে, টোল, বা,খাস কালেকশন-এর নামে সরকার নির্ধারিত রেটের বাইরে এক টাকাও বেশি আদায় করা যাবে না।
​বুধবার(২৫ফেব্রুয়ারি২০২৬) স্থানীয় সংসদ সদস্যের নির্দেশে নৌ-পথে এই প্রচারণা চালানো হয়।

মাইকিংয়ের মাধ্যমে সাধারণ শ্রমিক ও ব্যবসায়ীদের সচেতন করা হয়েছে যাতে তারা কোনো প্রকার চাঁদাবাজির শিকার না হন।

স্থানীয় নৌ-শ্রমিক ও ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন যে, নির্দিষ্ট কিছু স্থানে নৌ-পথে বেপরোয়া চাঁদাবাজি চলছে। কোনোভাবেই এই চক্রটিকে দমানো যাচ্ছিল না।

কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কেউ প্রতি ঘনফুট বালুর নৌকা থেকে বি,আই,ডব্লিউটিএ,এর টোল থেকে  ০.২৫ পয়সা ও ৫০ পয়সার বেশি
জোরপূর্বক অতিরিক্ত টাকা দাবি করে বা আদায় করে,তাৎক্ষণিকভাবে নৌ পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করলেই, তবে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

​সরকার নির্ধারিত হারের চেয়ে বেশি টাকা আদায়ের কোনো সুযোগ নেই। চাঁদাবাজি বন্ধে নৌ পুলিশের অভিযান নিয়মিত চলবে বলে তারা জানান।

সুনামগঞ্জ প্রতিনিধি শফিকুল বারী।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ