1
2
| প্রকাশের তারিখঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
যাদুকাটায় চাঁদাবাজি রোধে কঠোর বিআইডব্লিউটিএ,অতিরিক্ত টাকা নিলেই আইনি ব্যবস্থা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
যাদুকাটায় চাঁদাবাজি রোধে কঠোর বিআইডব্লিউটিএ,অতিরিক্ত টাকা নিলেই আইনি ব্যবস্থা
_____________________________
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নৌ-পথে চাঁদাবাজি ও অতিরিক্ত টোল আদায় বন্ধে কঠোর অবস্থানে নেমেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জেলার বৃহত্তম বালু মহাল যাদুকাটা ও আবুয়া নদীতে সরকারি নির্ধারিত হারের চেয়ে বেশি টাকা আদায় রুখতে মাইকিং করে বিশেষ প্রচারণা চালানো হয়েছে।
বি,আই,ডব্লিউ,টিএ স্পষ্ট জানিয়ে দিয়েছে, টোল, বা,খাস কালেকশন-এর নামে সরকার নির্ধারিত রেটের বাইরে এক টাকাও বেশি আদায় করা যাবে না।
বুধবার(২৫ফেব্রুয়ারি২০২৬) স্থানীয় সংসদ সদস্যের নির্দেশে নৌ-পথে এই প্রচারণা চালানো হয়।
মাইকিংয়ের মাধ্যমে সাধারণ শ্রমিক ও ব্যবসায়ীদের সচেতন করা হয়েছে যাতে তারা কোনো প্রকার চাঁদাবাজির শিকার না হন।
স্থানীয় নৌ-শ্রমিক ও ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন যে, নির্দিষ্ট কিছু স্থানে নৌ-পথে বেপরোয়া চাঁদাবাজি চলছে। কোনোভাবেই এই চক্রটিকে দমানো যাচ্ছিল না।
কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কেউ প্রতি ঘনফুট বালুর নৌকা থেকে বি,আই,ডব্লিউটিএ,এর টোল থেকে ০.২৫ পয়সা ও ৫০ পয়সার বেশি
জোরপূর্বক অতিরিক্ত টাকা দাবি করে বা আদায় করে,তাৎক্ষণিকভাবে নৌ পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করলেই, তবে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সরকার নির্ধারিত হারের চেয়ে বেশি টাকা আদায়ের কোনো সুযোগ নেই। চাঁদাবাজি বন্ধে নৌ পুলিশের অভিযান নিয়মিত চলবে বলে তারা জানান।
সুনামগঞ্জ প্রতিনিধি শফিকুল বারী।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর