নীলফামারী সদরে পুলিশের গাড়ির ধাক্কায় শিশু নিহত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০২ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
আব্দুস সালাম, নীলফামারী:
নীলফামারীতে পুলিশের গাড়ি ধাক্কায় আলিফ ইসলাম নামে (০৭) এক শিশু নিহত হয়েছে। শিশুটি নীলফামারী সদরের পঞ্চপুকুর ইউনিয়নের উত্তরাশশী মিলবাজার এলাকার জাহাঙ্গীর ইসলামের ছেলে।
সোমবার (০২ জুন) বিকেল ৫টার দিকে পঞ্চপুকুর থেকে নীলফামারী অভিমুখে যাওয়ার পথে মিল বাজারে নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, নীলফামারী সদর থানা পুলিশের একটি টহল গাড়ি পঞ্চপুকুর থেকে নীলফামারী অভিমুখে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ছোট্ট আলিফকে ধাক্কা দেয়। এসময় তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
এ নিয়ে স্থানীয়দের মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। পুলিশের বিরুদ্ধের অভিযোগ এনে স্থানীয়রা বলেন, চালকের অসচেতনতায় একই দিনে ওই গাড়ির মাধ্যমে বিভিন্ন জায়গায় ছাগল ও মুরগী মারা গেছে।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটি সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাত পায় এর পর চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :