চট্টগ্রাম উত্তরজেলা সাইবার দলের কমিটি: সভাপতি মোদাচ্ছের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

মোঃ আতিক উল্লাহ চৌধুরী 
চট্টগ্রাম প্রতিনিধি



বাংলাদেশ সাইবার দলের চট্টগ্রাম উত্তর জেলার কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২০ আগস্ট, ২০২৪ তারিখে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও প্রতিষ্ঠাতা হাজী মোহাম্মদ কামরুল জামান, সাধারণ সম্পাদক লায়ন হোসেন উজ্জ্বল এবং মোহাব্বদুল্লাহ সাব্বিরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে এস এম মোদাচ্ছের শাহ সভাপতি এবং মোহাম্মদ হাসান চৌধুরী দিপুকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. ইউনুছ তালুকদার, সহ-সভাপতি জাহেদ উদ্দিন খালেদ চৌধুরী,শফিউল আজম,শাহজাহান। এছাড়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিঠুন বৈঞ্চব এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মোহাম্মদ সুমন বাপ্পির সহ ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

নব-নির্বাচিত সভাপতি এস এম মোদাচ্ছের শাহ বলেন, “সাইবার নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণদের মধ্যে ডিজিটাল সাক্ষরতা প্রসারে আমরা কাজ করব। কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী, চট্টগ্রাম উত্তরের প্রতিটি উপজেলায় আমাদের কার্যক্রম ছড়িয়ে দেওয়া হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ