খুলনায় দুদকের আবেদনে সাবেক ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র ও তার স্ত্রীর ৫ ব্যাংকের হিসাব জব্দ।


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনাঃ

হাসিনা সরকারের সাবেক ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের নিজ নামে ও তার স্ত্রী ঊষা রানী চন্দ্রের ৫ ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেড় কোটি টাকা ফ্রিজ করার নির্দেশ দিয়েছে খুলনা মহানগর সিনিয়র স্পেশাল জর্জ এর আদালতের বিচারক, দুর্নীতি দমন কমিশনের সম্মিলিত জেলা কার্যালয়ের আবেদনের প্রেক্ষিতে বিচারক মোঃ শরীফ হোসেন হায়দার গত মঙ্গলবার এই আদেশ দিয়েছেন, নারায়ণ চন্দ্র চন্দের নিজ নামে ও তার স্ত্রী ঊষা রানী চন্দ্রের হিসাব ফ্রিজ করার আদেশ কার্যকর থাকা অবস্থায় হিসাব সমূহে অর্থ জমা করা যাবে কিন্তু কোন অবস্থাতে উত্তোলন করা যাবে না, আদালত ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাবেক ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ্রের বিরুদ্ধে ঘুষ গ্রহণ করে নিয়োগ বাণিজ্য, জমি দখলসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে অবৈধভাবে উপার্জিত অর্থ নিজ ও স্ত্রী উসা রানী চন্দ্রের নামে বিভিন্ন ব্যাংকে হিসাব, এফ ডি আর ও ব্যাংকে রক্ষিত সঞ্চয় পত্র ফ্রিজ করার জন্য দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের উপ পরিচালক অভিযোগ অনুসন্ধান টিমের দলনেতা মোঃ আবুল ওয়াদুদ আদালতে আবেদন করেন, 
প্রাথমিক অনুসন্ধানে দুদক সাবেক মন্ত্রী ও তার স্ত্রী নিজ নামে সোনালী ব্যাংকে, বাংলাদেশ কৃষি ব্যাংকে, ইসলামী ব্যাংকে, বাংলাদেশ ডাচ বাংলা ব্যাংকে, আল আরাফাহ ইসলামী ব্যাংকে, জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তরের অধীনে থাকা সঞ্চয়পত্র একাউন্ট এবং মন্ত্রীর মালিকানাধীন কেপি ব্রিক ফিল্ড ও কনক্রীট ব্রিকস এন্ড ব্রিকস ফ্যাক্টরি হিসাবে এক কোটি ৪৬ লাখ ৩৬ হাজার ৮৩৫ টাকার হিসাব পেয়েছে,


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ