খুলনায় দুই মাদক কারবারি যাবজ্জীবন কারাদণ্ড।


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনাঃ



খুলনায় মাদক মামলায় দুই কারবারির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত, একই সাথে তাদের দুজনের ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ড প্রদান করা হয়, এ মামলার ওপর দুই আসামির বিরুদ্ধে কোন অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস প্রদান করেন আদালত, 
সাজা প্রাপ্ত ২ আসামী হলেন, যশোর জেলার শার্শা উপজেলার ইছাপুর গ্রামের জৈনক কিনার উদ্দিনের ছেলে সোহরাব হোসেন, এবং একই উপজেলার শংকরপুর গ্রামের জৈনক ইউসুফ আলীর ছেলে ফরিদ বিশ্বাস, 
খালাসপ্রাপ্ত আসামিরা হলেন আব্দুর রহিম ও আব্দুল্লাহ আল বাকি, সাজাপ্রাপ্ত দুই আসামী,পলাতক রয়েছে 
রোববার (১৬,মার্চ) খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক নীলা কর্মকার এরাই ঘোষণা করেন, রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী তানভীর হাসান ইভান, 
আদালত সূত্রে জানা গেছে ২০১৩ সালের ২৮ এপ্রিল গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে একটি মোটরসাইকেল যোগে কিছু মাদকদ্রব্য শার্শা থেকে ঢাকায় যাবে, এমন সংবাদের ভিত্তিতে ডুমুরিয়া থানার পুলিশ ওই দিন দুপুর ২ টার দিকে চুকনগর ১৮ মাইলে অবস্থান করতে থাকে, গোপন সংবাদ অনুযায়ী প্রাইভেটকার যার নং ঢাকা (মেট্রো ক ০৪,০৭,৭৬) চেকপোস্টের কাছে এলে পুলিশ তাদের থামার নির্দেশ দেয়, কিন্তু তারা পুলিশের কথায় কর্ণপাত না করে সামনের দিকে এগোতে থাকে, পরে পুলিশ মাইক্রো চারপাশ ধীরে ফেলে এবং তাদের চ্যালেঞ্জ করে প্রাইভেট কারের দরজা এবং সিটের নিচ থেকে ৪৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করে, এ ঘটনায় এসআই হান্নান শরীফ বাদী হয়ে ডুমুরিয়া থানায় মামলা দায়ের করেন, 
যার নং(৩১) একই বছরের ২৯ মে মামলার তদন্ত কর্মকর্তা এস আই ইলিয়াস ফকির উল্লেখিত ৪ আসামি বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন,


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ