মৌলভীবাজারে মহা নবমীর পূজায় উৎসবের আমেজ মহেশ্বরীতে — ভক্তির সাগরে সনাতন ধর্মাবলম্বীরা


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

মৌলভীবাজারে মহা নবমীর পূজায় উৎসবের আমেজ মহেশ্বরীতে — ভক্তির সাগরে সনাতন ধর্মাবলম্বীরা
__________________________________



মৌলভীবাজার সদর উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে। 

অদ্য ১অক্টোবর বুধবার রাতে মহা নবমী পূজা উপলক্ষে শহর ও গ্রামাঞ্চলের সব মণ্ডপেই চলছে ঢাক-ঢোল, নৃত্য-গান আর ভক্তির আবহ।

সরজমিনে ঘুরে দেখা যায়, মৌলভীবাজার শহরের কাশীনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে মহেশ্বরী পূজা উদযাপন পরিষদ আয়োজিত মহেশ্বরী পূজা মণ্ডপে ভক্তরা ঢোলের তালে নেচে, গান গেয়ে পূজার আনন্দে মেতে উঠেছেন। পূজামণ্ডপে ভক্তি-শ্রদ্ধা আর ভালোবাসার পরিবেশে নবমী পূজা সম্পন্ন হয়।

মহেশ্বরী পূজা উদযাপন পরিষদ-এর সভাপতি দুলন কুমার দাস ও সহ-সভাপতি সনজিৎ সূত্রধর জানান, “কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই সুশৃঙ্খলভাবে সবাই পূজায় আসছেন এবং উৎসবের আনন্দ উপভোগ করছেন। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের লোকজন সার্বক্ষণিক সহযোগিতা করছেন।  এসময় সাধারণ সম্পাদক জানেবেন্দ্র রায় বাবু, স্থায়ী কমিটির সভাপতি দেবাশীষ রায় লাকি প্রমুখ উপস্থিত ছিলেন।

অন্যদিকে শহরের সেন্ট্রাল রোডস্থ শ্রী শ্রী নতুন কালীবাড়িতেও একই চিত্র। পূজার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, ধামালি গান ও নাচগানের মাধ্যমে ভক্তরা উৎসবের আনন্দ ভাগাভাগি করছেন।

পূজায় আসা ভক্ত সুব্রত দে বলেন, “বছরজুড়ে এই সময়টার অপেক্ষায় থাকি। মণ্ডপে এসে মনে হয় সত্যিই মা দুর্গা আমাদের ঘরে এসেছেন।”


গৃহিণী মীরা রায় জানান, “ছেলেমেয়েদের সঙ্গে এখানে আসা, সাজগোজ, গান-নাচ—সবকিছুতেই আলাদা আনন্দ পাই।”

তরুণ অর্ণব সেন বলেন, “ধর্মীয় উৎসবের পাশাপাশি এটা সামাজিক মিলনমেলার জায়গা হয়ে ওঠে।”

কলেজছাত্রী সুচিত্রা পাল বলেন, “পূজামণ্ডপে ভক্তি আর আনন্দ একসঙ্গে অনুভব করছি। পরিবেশটা অসাধারণ।”

উল্লেখ্য, মহেশ্বরী পূজা উদযাপন পরিষদ-এর সহ-সভাপতি সনজিৎ সূত্রধর জানান,  ২ অক্টোবর বৃহস্পতিবার দশমী পূজা শেষে প্রতিমা নিয়ে শহর প্রদক্ষিণের পর বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে শারদীয় দুর্গোৎসব।


মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, 
ক্রাইম রিপোর্টার


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ