অবশেষে না ফেরার দেশে চলে গেলেন প্রিয় সৈয়দ গোলাম সারোয়ার ভাই


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৬ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক


অবশেষে না ফেরার দেশে চলে গেলেন প্রিয় 
সৈয়দ গোলাম সারোয়ার ভাই!!
----------------------------------------------
ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ সংগ্রামী জননেতা, ব্রাহ্মণবাড়িয়া জেলার সাবেক আমীর
 সৈয়দ গোলাম সরোয়ার ভাই আজ ১৬ জুন সোমবার সকাল ৮ টায়  ইন্তেকাল করেছেন!!
 ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
❣️❣️❣️❣️❣️❣️❣️
 ১৯৮২ থেকে ১৯৮৯ জীবন চলার তারুণ্যদীপ্ত বর্ণিল জার্নিটাতে তিনি  আমার ব্যক্তিগত দাওয়াতি টার্গেটে ছিলেন।
 আমার লজিং বাড়ির পাশে তাঁর গার্ড নানার বাড়িতে অবস্থান করা কালীন প্রথম পরিচয়ে, ছাত্র শিবিরের সমর্থক হবার পর থেকে ফেলে আসা সোনালি অতীতে বি-বাড়িয়া শহর ও জেলা পর্যায়ে দায়িত্ব পালন করা কালীন হাজারো স্মৃতি জড়িয়ে রয়েছে তাঁর সাথে আমার।
ছিলাম একসাথে এক অকৃত্রিম বন্ধনে। ব্রাহ্মণবাড়িয়ার ইসলামী আন্দোলনে তাঁর অসামান্য অবদান জাতি চিরদিন মনে রাখবে।
তাঁর মতো একজন সার্বক্ষণিক দা'য়ী ইসলামিক স্কলার,কমিটেড, ট্যালেন্টেড নেতার শূন্যতা পূরণ হবার নয়।
 মহান রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিন এবং জমিনে আল্লাহর আইন কায়েমের স্বপ্নে বিভোর এই মানুষটিকে জান্নাতের উঁচু মাকাম দান করুন(আমীন)।
ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইরজিয়ি' ইলা রব্বিকি রদিয়াতাম মারদিয়্যাহ........
আজ বাদ আছর নরসিংদীর নিজ গ্রামে সালাতুল জানাজা সম্পন্ন হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ