ফ্যামেলি কার্ডে টাকা নিলে আটক: এমপি মিলন


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

ফ্যামেলি কার্ডে টাকা নিলে আটক: এমপি মিলন
__________________________________


ফ্যামেলি কার্ড বিতরণকে কেন্দ্র করে কোনো ধরনের অনিয়ম বা ঘুষ বাণিজ্য সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সংসদ সদস্য শফিকুল হক মিলন। তিনি বলেছেন, এ ধরনের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি এক জনসভা ও মতবিনিময় সভায় তিনি স্পষ্টভাবে জানান, সরকারের দেওয়া ফ্যামেলি কার্ড সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হয়। এ কার্ডের বিপরীতে কোনো প্রকার অর্থ গ্রহণ সম্পূর্ণ অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ।

এমপি মিলন বলেন, “যদি কেউ ফ্যামেলি কার্ড করে দেওয়ার নামে টাকা দাবি করে, তাহলে তাকে তাৎক্ষণিকভাবে প্রতিরোধ করতে হবে। প্রয়োজনে তাকে আটক রেখে প্রশাসনের হাতে তুলে দিতে হবে।”
তিনি আরও উল্লেখ করেন, সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি সাধারণ মানুষের কল্যাণের জন্য চালু করা হয়েছে। কিন্তু কিছু অসাধু চক্র এসব উদ্যোগকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

এ সময় উপস্থিত জনগণের প্রতি সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ফ্যামেলি কার্ডের জন্য কেউ যদি এক টাকাও দাবি করে, সঙ্গে সঙ্গে তাকে ধরে রাখবেন এবং প্রশাসনকে অবহিত করবেন।”
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে কঠোর অবস্থানের কথা জানানো হয়েছে। কর্মকর্তারা বলেন, কোনো অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় সচেতনতা বেড়েছে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।

মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার:


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ