হাওর ও নদী রক্ষা আন্দোলন জামালগঞ্জ ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহানূর সদস্য সচিব সাব্বির


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

হাওর ও নদী রক্ষা আন্দোলন জামালগঞ্জ ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহানূর সদস্য সচিব সাব্বির
___________________________________



হাওর ও নদী রক্ষা আন্দোলন সুনামগঞ্জ জেলা থেকে যাত্রা শুরু করে ২০২৫ সালে।  যার একমাত্র লক্ষ্য হাওরের জীববৈচিত্র্য রক্ষা করা। হাওর বাঁচলে আমরা বাঁচি এই স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করেন এই সংগঠনটি। এর ধারাবাহিকতায় সুনামগঞ্জের ১২ টি উপজেলায় ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেন জেলা আহ্বায়ক কমিটি। প্রতিটা উপজেলার আহ্বায়ক কমিটি ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠনে কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতা গঠন করা হয় জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি। জামালগঞ্জ সদর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে একজন করে সদস্য সংগ্রহ করা হয়। সদর ইউনিয়নের আহ্বায়ক নির্বাচিত হন শাহানূর আলম, ১ নং যুগ্ম আহ্বায়ক শহীবুর রহমান,২ নং যুগ্ম আহ্বায়ক মামুন মিয়া।সদস্য সচিব সাব্বির রহমান আরিফ।

 এতে উপস্থিত ছিলেল হাওর ও নদী রক্ষা আন্দোলন সুনামগঞ্জ জেলার সদস্য আরিফুল ইসলাম সরকার, হাওর ও নদী রক্ষা আন্দোলন  জামালগঞ্জ উপজেলার আহ্বায়ক কমিটির আহ্বায়ক রেজাউল করিম কাপ্তান  ১ নং যুগ্ম আহ্বায়ক মনির হোসেন,২ নং যুগ্ম আহ্বায়ক রাজু কান্তি সরকার,সদস্য সচিব তোফায়েল আহমেদ, সদস্য ছাদিকুর রহমান স্বাধীন খাঁন,সৈয়দ দ্বীন ইসলাম প্রমূখ। 

জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের নব নির্বাচিত আহবায়ক কমিটির সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা ও উপজেলা হাওর ও নদী রক্ষা আন্দোলনের আহ্বায়ক কমিটি।


ছাদিকুর রহমান স্বাধীন খাঁন 
ভ্রাম্যমাণ প্রতিনিধি সুনামগঞ্জ জেলা 


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ