ময়মনসিংহে আবাসিক হোটেলে পুলিশি অভিযান: চার নারী দেহ ব্যবসায়ী আটক
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
ময়মনসিংহে আবাসিক হোটেলে পুলিশি অভিযান: চার নারী দেহ ব্যবসায়ী আটক
তাজমহল মোড়ে একাধিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযান, খদ্দেররা পলাতক
ময়মনসিংহ শহরের তাজমহল মোড় সংলগ্ন স্টেশন রোডের বিভিন্ন আবাসিক হোটেলে পুলিশি অভিযান চালিয়ে চার নারী দেহ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (৩ নভেম্বর) রাতে এই অভিযান পরিচালনা করা হয়।
ময়মনসিংহের তাজমহল মোড় এলাকায় অবস্থিত রুপ মহল গেস্ট হাউস ও মর্ডান গেস্ট হাউসে সোমবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে অভিযান চালায় ১নং পুলিশ ফাঁড়ির একটি টিম। অভিযানে রুপ মহল গেস্ট হাউস থেকে তিনজন এবং মর্ডান গেস্ট হাউস থেকে একজন নারী দেহ ব্যবসায়ীকে আটক করা হয়।
অভিযানটি পরিচালনা করেন ১নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক কমর উদ্দিন এর নেতৃত্বে অফিসার ফোর্স। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে খদ্দেররা পালিয়ে যায় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্টেশন রোডের বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ চলে আসছে। এসব হোটেলে বিভিন্ন স্থান থেকে নারী এনে দেহ ব্যবসা ও মাদক বাণিজ্য করা হচ্ছে। এ বিষয়ে এর আগেও একাধিকবার গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে এবং বেশ কয়েকবার অভিযানও পরিচালনা হয়েছে।
সচেতন নাগরিকরা বলছেন, হোটেলগুলোর ওপর স্থায়ী নজরদারি ও কঠোর আইনগত ব্যবস্থা না নিলে যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধ সম্ভব নয়।
🧑💼 প্রতিবেদক:
মোঃ সেলিম সাজ্জাদ
সিনিয়র স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ
আপনার মতামত লিখুন :