২১ শে ফেব্রুয়ারি সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন গোলাম মোস্তফা কামাল পাশা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
বাবুল রহমান রবিন
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা
সকল ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।
৭৩ বছর আগে, ১৯৫২ সালের এই দিনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাহসী শিক্ষার্থীরা বাংলা ভাষার অধিকার রক্ষার জন্য প্রাণ দিয়েছিলেন। পাকিস্তান সরকারের জোর করে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে তাদের প্রতিবাদ ছিল ভাষা আন্দোলনের সূচনা। ১৪৪ ধারা ভঙ্গ করে রাজপথে নেমে আসা শিক্ষার্থীদের উপর পুলিশের গুলি বর্ষণে সালাম, রফিক, জব্বার, বরকত সহ আরও অনেক নিরীহ প্রাণ ঝরে গিয়েছিল। তাদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রিয় মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে।
চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা বলেন,
আজকের এই দিনে আমরা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানাই। তাদের সাহস ও ত্যাগ আমাদের সকলের জন্য অনুপ্রেরণা। একুশে ফেব্রুয়ারি শুধু একটি দিন নয়, এটি আমাদের জাতিসত্ত্বার প্রতীক, আমাদের গর্ব। এই ভাষা আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও ঐক্যের বন্ধন।
আপনার মতামত লিখুন :