যশোরের বেনাপোল পুটখালী সীমান্তে অস্ত্র ব্যবসায়ী আটক-১


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

মানিক হোসেন
যশোর জেলা প্রতনিধিঃ



যশোরের বেনাপোল সিমান্তে পিস্তল গুলি ম্যাগাজিন সহ অস্ত্র পাচারকারী কে আটক করেছে বর্ডার গার্ড  বাংলাদেশ বিজিবি। 

খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি এর অধীনস্থ পুটখালী বিওপির সদস্যরা শুক্রবার রাত ৯ টার সময় সীমান্ত এলাকা থেকে বিদেশি পিস্তল ১টি,
ম্যাগাজিন ২ টি ও গুলি ৫ রাউন্ড সহ আক্তারুল ইসলাম নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে। সে বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আতিয়ার রহমান বাবুর ছেলে।

বিজিবি জানান,পুটখালী বিওপির একটি টহলদল সীমান্ত মেইন পিলার ১৭/০৭ এস এর ১৬২ আর পিলার হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুটখালী উত্তর পাড়া নামক স্থান ১টি ইতালি তৈরি পিস্তল,২টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি সহ মোঃ আক্তারুল ইসলাম (৪০),পিতা আতিয়ার রহমান বাবু, গ্রামঃ পুটখালী উত্তর পাড়া, পোস্টঃ বালুন্ডা, থানাঃ বেনাপোল পোর্ট, জেলাঃ যশোরকে আটক করেন।

অস্ত্র ও গুলি সহ আসামি বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ