ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে শারমিন সুলতানা সকলের দোয়া প্রত্যাশী


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে শারমিন সুলতানা সকলের দোয়া প্রত্যাশী 
_______________________________


ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থিতা ঘোষণা করেছেন শারমিন সুলতানা। আসন্ন নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়ে তিনি ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন।

প্রকাশিত নির্বাচনী ব্যানারে শারমিন সুলতানা উল্লেখ করেন, “এভাবেই আপনাদের পাশে থাকতে চাই।” তিনি জানান, এলাকার উন্নয়ন, নারী ও শিশুদের অধিকার রক্ষা, সামাজিক নিরাপত্তা জোরদার এবং অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোই হবে তার প্রধান অঙ্গীকার।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে ওয়ার্ডের সার্বিক উন্নয়নে কাজ করবেন। নাগরিক সুবিধা বৃদ্ধি, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ জনদুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

শারমিন সুলতানা আশা প্রকাশ করেন, ওয়ার্ডবাসী তাকে সমর্থন দিয়ে সেবা করার সুযোগ করে দেবেন এবং একটি আধুনিক, বাসযোগ্য ও উন্নত ওয়ার্ড গঠনে সকলে একসঙ্গে কাজ করবেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ