নাগরপুরে পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


মোঃ আশরাফুল হক বাবু, টাঙ্গাইল :
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে যথাযথ নিয়মে পশু জবাই এবং কোরবানির পশুর চামড়া সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে ) বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ এরফান উদ্দিন। প্রধান আলোচক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আঃ মমিন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রোগ্রামার মোঃ হাবিবুর রহমান এবং ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ রবিউল ইসলাম।

বক্তারা বলেন, কোরবানির পশুর চামড়া দেশের একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। কিন্তু সঠিক পদ্ধতি অনুসরণ না করা এবং অসচেতনতার কারণে প্রতিবছর বিপুল পরিমাণ চামড়া নষ্ট হয়ে যায়, যা জাতীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলে।

কর্মশালায় বৈজ্ঞানিক পদ্ধতিতে পশুর চামড়া ছাড়ানো, দ্রুত লবণ দিয়ে সংরক্ষণ এবং পরিবেশবান্ধবভাবে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। এতে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, পেশাদার কসাই, মৌসুমি চামড়া ব্যবসায়ী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

এছাড়া কোরবানির বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা ও দ্রুত অপসারণের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

সভাপতির সমাপনী বক্তব্যে ইউএনও বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কার্যক্রমে সার্বিক তদারকি ও সহযোগিতা অব্যাহত থাকবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ