রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমরা ইতিমধ্যেই একটি ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি গঠন করেছি। নির্বাচনে যদি পুলিশ কোনো দলকে বিশেষ সুবিধা প্রদান করে কিংবা অবহেলা বা ‘নেগলিজেন্ট’ আচরণ করে, তাহলে তাকে সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে।”

তিনি আরও বলেন, “পুলিশের প্রতি আমার স্পষ্ট নির্দেশনা হলো— নির্বাচন হবে ফ্রি, ফেয়ার এবং উৎসবমুখর। পুলিশের কেউ যদি অনৈতিক কাজে জড়িত থাকে, তবে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।”



শেখ শহিদুল ইসলাম মিঠু, 
বিশেষ প্রতিনিধি :


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ