মুজিববাদ শেষ না হওয়া পর্যন্ত লড়াই চলবে :এনসিপি নাহিদ


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

শেখ শহিদুল ইসলাম মিঠু 
ব্যুরো প্রধান খুলনাঃ



জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) হামলা --মামলা দিয়ে দমন করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি বলেন, দেশ নির্মাণ  সামনে আরেকটি লড়াই আসছে, সেই লড়াইয়ে প্রস্তুতি নিচ্ছি, মুজিববাদ শেষ না হওয়া পর্যন্ত এনসিপির লড়াই চলবে।

শুক্রবার ( ১৮ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জে জুলাই পদযাত্রায় এসব কথা বলেন তিনি, এসময় তিনি প্রবাসী বাংলাদেশীদের ভোটাধিকার নিশ্চিতের দাবিও জানান।

পদযাত্রায় এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, গোপালগঞ্জের  সশস্ত্র সন্ত্রাসীদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে, আমাদের সহযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে, আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই 

দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, বাংলাদেশকে নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে, সংস্কার কোন দলের পক্ষে নয়, নীতি নির্ভর দেশ চাই নেতা বা,দল কেউই ভুলের উর্ধ্বে নয়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ