ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নগর ভবন নির্মাণ প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রীকে প্রশাসকের অভিনন্দন


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) বহুল প্রত্যাশিত নগর ভবন নির্মাণ প্রকল্প নীতিগতভাবে অনুমোদন লাভ করেছে। এই ঐতিহাসিক অর্জনে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন।

​আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ সচিবালয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নীতিগত অনুমোদন প্রদান করা হয়। গুরুত্বপূর্ণ এই সভায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন নিজে উপস্থিত ছিলেন।

​সংশ্লিষ্টরা আশা প্রকাশ করে জানিয়েছেন, নতুন এই নগর ভবন নির্মাণ প্রকল্প অনুমোদনের মাধ্যমে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রমে আরও গতিশীলতা আসবে এবং নাগরিক সেবা প্রদানের ক্ষেত্রে এটি আধুনিকায়নের এক নতুন দিগন্ত উন্মোচন করবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ