সোনাগাজীতে প্রতিভা সাহিত্য সাংস্কৃতিক সংসদের নতুন সেটআপ সম্পন্ন


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

সোনাগাজীতে প্রতিভা সাহিত্য সাংস্কৃতিক সংসদের নতুন সেটআপ সম্পন্ন
___________________________________




ফেনীর দক্ষিণাঞ্চলের প্রতিভাবান শিশুদের প্রতিভা বিকাশ ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের লক্ষ্যে গঠিত ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন “প্রতিভা সাহিত্য সাংস্কৃতিক সংসদ”-এর ২০২৫ সেশনের জন্য নতুন সেটআপ  সম্পন্ন হয়েছে।

ফেনীর সোনাগাজী উপজেলার ৫নং চরদরবেশ ইউনিয়নের ৯নং ওয়ার্ডে প্রতিষ্ঠিত এ সংগঠনট সাহিত্য-সংস্কৃতি ও সামাজিক অঙ্গনে কাজ করার জন্য  গঠন করা হয়েছে। 

নতুন কমিটিতে পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ এমদাদ হোসেন সুজন এবং সহ-পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ বায়েজিদ হোসেন।

সংগঠনের পক্ষ থেকে আশা করা হচ্ছে, নতুন নেতৃত্বের মাধ্যমে শিশু-কিশোরদের প্রতিভা বিকাশের পাশাপাশি সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডও আরও গতিশীল হবে।

সংগঠনের শুভাকাঙ্ক্ষীরা দোয়া করেছেন—আল্লাহ তায়ালা যেন এ সুমহান দায়িত্ব পালনের তাওফিক দান করেন। আমিন।


রায়হান উদ্দিন ফেনী জেলা থেকে :


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ