শারদীয় দূর্গোৎসবের বস্ত্র বিতরণে করেন ইদ্রিস মিয়া
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
শারদীয় দূর্গোৎসবের বস্ত্র বিতরণে করেন ইদ্রিস মিয়া
___________________________________
পটিয়ায় শারদীয় দূর্গোৎসব নিয়ে কোন ধরনের
বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস মিয়া বলেছেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে সব ধর্মের মানুষ পরস্পর সহাবস্থানে বিশ্বাসী। আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের জন্য বিএনপির নেতাকর্মীদের আন্তরিক ভাবে সহযোগিতা করতে হবে।
তিনি আরো বলেন, মহল বিশেষ আসন্ন জাতীয় নির্বাচনে বিজয়ী হতে না পারার আশংকা থেকে বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। এর বিরুদ্ধে রুখে দাড়াতে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। তিনি সনাতনীদের নির্বিঘ্নে পুজা উদযাপন করার আহবান জানিয়ে বলেন উৎসব যার যার দেশটা সবার এ প্রত্যয়ে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মানে দেশ নায়ক তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নের জন্য সকলকে একযোগে কাজ করতে হবে।
তিনি গতকাল শারদীয় দূর্গোৎসব-২০২৫ উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আওতাধীন পটিয়া পৌরসভা বিএনপির'র পক্ষ থেকে সনাতনী ধর্মালম্বীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। পটিয়া থানার মোড় গৌরাঙ্গ নিকেতনের সভাপতি পুলক চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম নেছার সদস্য জাহাঙ্গীর কবির প্রমূখ।
সঞ্চালনায় ছিলেন পটিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদ- ২০২৫ এর সাধারণ সম্পাদক মান্না কুমার দেব,। এছাড়া ও এতে জেলা উপজেলা ও পৌরসভা নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Salim Chowdory
Patiya Corresponden
Chittagong
আপনার মতামত লিখুন :