আশাশুনির বুধহাটা ও শোভনালী ইউনিয়নে রবিউল বাশারের গণসংযোগ


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

আশাশুনির বুধহাটা ও শোভনালী ইউনিয়নে রবিউল বাশারের গণসংযোগ
______________________________


সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনে ১০ দলীয় জোট ও জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার আশাশুনি উপজেলার বুধহাটা ও শোভনালী ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ও বিকালে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। সকালে তিনি শোভনালী ইউনিয়নের পূর্ব কামালকাটি বাসন্তী মন্দির, শোভনালী ঘোষপাড়া মন্দির এবং জদ্দা তরুণ সংঘ আয়োজিত বাণী অর্চনা অনুষ্ঠানে অংশ নিয়ে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। বিকালে তিনি বুধহাটা বাজারে গণসংযোগ ও পথসভায় অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এডভোকেট আব্দুস সোবহান মুকুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি প্রফেসর আব্দুল গফফার, শোভনালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবু বক্কার সিদ্দিক, উপজেলা নায়েবে আমীর মাওলানা নুরুল আবসার মুর্তাজা, সহ-সেক্রেটারি মাওলানা আব্দুল বারী, জেলা ছাত্র শিবিরের প্রকাশনা সম্পাদক আনিছুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট শহিদুল ইসলাম, বুধহাটা ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল ওয়াদুদ, উপজেলা ছাত্র শিবির সভাপতি ইয়াসিনুর রহমান, মোখলেছুর রহমান, শোভনালী ইউনিয়ন সেক্রেটারি দেছের আলী, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি আজহারুল ইসলাম, প্রভাষক দীপক কুমার মণ্ডলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পথসভা ও মতবিনিময়কালে এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার বলেন, “দেশ গঠনে সোনার মানুষ প্রয়োজন। সৎ ও যোগ্য নেতৃত্ব না থাকায় অতীতে দেশ গঠন সম্ভব হয়নি। দুর্নীতি, চাঁদাবাজি, ঘের দখল ও বাড়ি দখলমুক্ত দেশ গড়তে হলে সৎ নেতৃত্ব প্রয়োজন।”

তিনি বলেন, “২০০২ থেকে ২০০৬ সালে জামায়াতে ইসলামের সাবেক আমীর শহীদ মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ দুইটি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, যা ছিল দুর্নীতিমুক্ত। আমরা ইনশাল্লাহ এক টাকাও দুর্নীতি করবো না।”
তিনি আরও বলেন, “এলাকার উন্নয়নের জন্য বরাদ্দকৃত অর্থের পূর্ণ সদ্ব্যবহার নিশ্চিত করে একটি দুর্নীতিমুক্ত সমাজ গঠন করাই আমাদের লক্ষ্য।”

আব্দুর রাজজাক | সাতক্ষীরা


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ