আফগানিস্তানের কোচিং স্টাফে যোগ দিতে পারেন মোহাম্মদ সালাউদ্দিন


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


ক্রীড়া ডেস্ক:


বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর নতুন গন্তব্য হতে পারে আফগানিস্তান। খবর পাওয়া গেছে, মোহাম্মদ সালাউদ্দিনকে সহকারী কোচ হিসেবে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিসিবি)।

সম্প্রতি ইংলিশ প্রধান কোচ জনাথন ট্রটের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণে নতুন কোচ নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে এসিসিবি।

এরই মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ হিসেবে সালাউদ্দিনের অধীনে খেলা আফগান তারকা রাশিদ খান, মোহাম্মদ নবী ও ফজল হক ফারুকি বোর্ডকে প্রস্তাব দিয়েছেন—দলের কোচিং স্টাফে যেন সালাউদ্দিনকে অন্তর্ভুক্ত করা হয়।

সব কিছু ঠিকঠাক থাকলে, বাংলাদেশ ছেড়ে শিগগিরই আফগানিস্তানের সহকারী কোচ হিসেবে দেখা যেতে পারে দেশের অন্যতম সফল কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে। 🇧🇩➡️🇦🇫


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ