কমদামের লোভ দেখিয়ে অগ্রিম টাকা আত্মসাৎ: চক্রের মূলহোতা ‘সৌরভ খান’ নিয়ে সতর্ক থাকার আহ্বান


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


নিজস্ব প্রতিবেদক:

বিভিন্ন কোম্পানির পণ্যের প্রচার এবং কম দামে পণ্য দেওয়ার লোভ দেখিয়ে ব্যবসায়ীদের টার্গেট করে প্রতারণা চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তির নাম সৌরভ খান, যার বাড়ি বগুড়া জেলায়।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযুক্ত সৌরভ খান বিভিন্ন নামিদামি কোম্পানির পণ্যের প্রমোশন বা প্রচারের নামে সাধারণ ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে তিনি বাজারে প্রচলিত দামের চেয়ে অনেক কম দামে পণ্য সরবরাহের লোভ দেখিয়ে তাদের কাছ থেকে অগ্রিম টাকা হাতিয়ে নেন। টাকা নেওয়ার পর থেকেই তিনি লাপাত্তা হয়ে যান বা পণ্য সরবরাহ করেন না।

​এই ধরনের প্রতারণার কারণে একদিকে যেমন সাধারণ ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন, তেমনি বিভিন্ন স্বনামধন্য কোম্পানির সুনামও নষ্ট হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

​এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও ব্যবসায়ীদের অধিকতর সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রতারক চক্রের হাত থেকে রক্ষা পেতে অভিযুক্ত ব্যক্তির মোবাইল নম্বর (০১৭৫৪১৪১৫৫০) কিংবা তার পরিচয় সম্পর্কে লেনদেন করার পূর্বে বিশেষভাবে যাচাই-বাছাই করার অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগীরা।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ