জামায়াতের কেন্দ্রীয় নেতা এ.টি. এম আজহারুল ইসলামের এর কারা মুক্তি উপলক্ষ্যে আলোচনা ও দোয়া
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৭ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
ঝিকরগাছা উপজেলা জামায়াতের আয়োজনে কেন্দ্রীয় নেতা এ. টি. এম আজহারুল ইসলামের কারা মুক্তি উপলক্ষ্যে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ মে) বিকাল ৫ টায় লাউজানী আল হেলাল ট্রাস্ট এ আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আরশাদুল আলম, ঝিকরগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম খান এর সঞ্চলনায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন আর রশীদ, সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রকিম,অধ্যাপক মশিউর রহমান,উপজেলা কর্মপরিষদ সদস্য, মাওলানা ফখরুল ইসলাম,জিয়াউল হক, আবিদুর রহমান।পৌর আমীর আব্দুল হামিদ, মাওলানা আনোয়ার হোসেন, এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের আমীর ও সেক্রেটারি এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :