রাজশাহী গোদাগাড়ী উপজেলায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
রাজশাহী গোদাগাড়ী উপজেলায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
___________________________
রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাদারপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন নেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।
জানা গেছে,৬ জানুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নওশাদ আলীর উদ্যোগে এবং সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সম্পাদক হুমায়ুন কবির মুকুল, নির্বাচনী প্রচারণা কমিটির আহ্বায়ক মুনসুর আলী, গোদাগাড়ী পৌর শাখা মৎসজীবী দলের সভাপতি বেলাল উদ্দীন,৩ নম্বর ওয়ার্ড মাদারপুর যুবদলের সভাপতি মাহাতাব উদ্দিন, গোদাগাড়ী পৌর শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমামি মবিন, জিয়া সাংস্কৃতিক সংগঠন গোদাগাড়ী পৌর শাখার সভাপতি মিনহাজ বাবু, সম্পাদক পিয়ারুল ইসলাম ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মানিকচাঁদ বাবুপ্রমুখ।এছাড়াও স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
এদিন দোয়া মাহফিলে মরহুমার রূহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ, গণতন্ত্র ও জনগণের কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
মোঃ নাসিরউদ্দিন ক্রাইম রিপোর্টার
আপনার মতামত লিখুন :