বগুড়া আদমদিঘী রহস্যজনক ভাবে মাদরাসা ছাত্রী নিখোঁজ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
মোঃআনোয়ার হোসেন,বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া জেলার আদমদীঘিতে সুমাইয়া আকতার (১৪) নামের ৯ শ্রেনীর এক মাদরাসা ছাত্রী ৪দিন যাবত নিখোঁজ রয়েছে। সে আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির অর্জনগাড়ী (মোলামগাড়ী) গ্রামের প্রবাসি সবুজ আকন্দের মেয়ে। গত ১৩ জুলাই একই ইউপির ধামাইল ছিদ্দিকীয়া দাখিল মাদরাসা থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়। এ ঘটনায় ওই ছাত্রীর মা নাজমা আকতার গত ১৫ জুলাই আদমদীঘি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
আদমদীঘি থানায় দায়ের করা সাধারণ ডায়েরি সুত্রমতে জানাযায়, আদমদীঘি ধামাইল ছিদ্দিকীয়া মাদরাসার ৯ম শ্রেনী ছাত্রী সুমাইয়া আকতার ১৩ জুলাই সকালে অর্জনগাড়ী বাড়ি থেকে পায়ে হেঁটে পাশে ধামাইল মাদরাসায় যায়। এরপর মাদরাসা থেকে কাউকে কিছু না বলেই কোন এক সময় রহস্যজনক ভাবে নিখোঁজ হয়। নির্ধারিত সময় বাড়ি না ফেরায় তার ছাত্রীর মা ও স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও অদ্যবদি নিখোঁজ সুমাইয়া আকতারে কোন সন্ধান মিলেনি।
তাকে অপহরণ করা হয়েছে কিনা এ নিয়েও সন্ধিহান পরিবার। সুমাইয়া আকতারের মা নাজমা জানায়, থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশের পাশাপাশি নিজেরাও বিভিন্ন স্থানে খোঁজখবর নেয়া হচ্ছে। এ ঘটনা তদন্তকারি আদমদীঘি থানার উপ পরিদর্শক আব্দুর রহমান জানান, নিখোঁজ মাদরাসা ছাত্রী উদ্ধারে ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে। অল্প সময়ে উদ্ধার সম্ভব হবে বলে আশা রাখি।
আপনার মতামত লিখুন :