ঝিকরগাছায় বৃক্ষচারা ও বীজসহ উপকরণ বিতরণের উদ্বোধন করলেন ইউএনও


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


ইনকিয়াদ আহম্মেদ রাফিন 
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি : 

যশোরের ঝিকরগাছায় বৃক্ষ/চারা ও বীজসহ কৃষি উপকরণ বিতরণের উদ্বোধন ঘোষণা করা হয়েছে।

২৩ জুন (মঙ্গলবার)সকালে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উপকরণ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,ঝিকরগাছা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: নুরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যের প্রতিনিধি ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মরাদুন্নবী মুরাদ ও জাতীয় সংসদ সদস্য (ঝিকরগাছা-চৌগাছা)আসনের এমপি মনোনীত প্রতিনিধি,ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমীর সহকারী অধ্যাপক হারুন আর রশিদ,

এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আব্দুস সামাদ,উপসহকারী কৃষি অফিসারবৃন্দ,অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ,উপকারভোগী কৃষাণ-কৃষাণীগণ।
অনুষ্ঠানে ২০২৫-২৬অর্থবছরে প্রণোদণা কর্মসূচির আওতায় শীতকালীন পিয়াজ বীজ (কন্দ),বীজ উৎপাদন বৃদ্ধি,রোপা আমন (উফশী জাত) বিতরণ করা হয়েছে। সর্বমোট ৫হাজার ৬'শ ৫৪জন তালিকাভুক্ত কৃষাণ-কৃষাণীদের মাঝে এই উপকরণ বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ