আজ শুক্রবার জুম্মা নামাজ শেষে রাজশাহী মহানগরীর ১৬ নং ওয়ার্ডের মানববন্ধন অনুষ্ঠিত হয়


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

আজ  শুক্রবার জুম্মা নামাজ শেষে রাজশাহী মহানগরীর ১৬ নং ওয়ার্ডের মানববন্ধন অনুষ্ঠিত হয় 
____________________________________



 বখতিয়ারাবাদ এলাকাবাসীর আয়োজনে ‘মাদককে না বলুন’ প্রতিবাদ্যকে সামনে রেখে মাদক বিরোধী মানববন্ধন কর্মসুচি পালন করে। বখতিয়ারাবাদ ঈদগাহ মাঠে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন এলাকার মুসল্লীসহ সর্বস্তরের জনগণ। এসময় বক্তব্য রাখেন ১৬ নম্বর ওয়ার্ড সাবেক  ওয়ার্ড কাউন্সিলর বেলাল  আহম্মেদ, মোঃ নজরুল ইসলাম, আজিম শেখ,  মাসুদ রানা, নুরুজ্জামান নূর, মোঃএহসানুল কবির সাহেব, তমাল হোসেন দুর্জয়সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

এসময় বক্তারা বলেন যুবসমাজকে ধ্বংসের মূল কারণ মাদক। এজন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমরা চাই মাদকমুক্ত একটি শিক্ষিত সমাজ। আসুন আমরা সকলে মিলে একটি মাদকমুক্ত সমাজ গড়ি এবং মাদকের না বলি এবং যারা মাদক বিক্রয় করে তাদেরকে শক্ত হাতে আইনের হাতে তুলে দিতে বদ্ধপরিকর অত্র এলাকাবাসী।


মোঃ সোহেল রানা 
রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান 


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ