পটিয়া পৌরসভা গণতান্ত্রিক শ্রমিক দলের কমিটি ঘোষণা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)’র অঙ্গ সংগঠন পটিয়া পৌরসভা গণতান্ত্রিক শ্রমিক দলের কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) বিকেলে পটিয়া দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা গণতান্ত্রিক শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ ছৈয়দ।
সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপি’র সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি এম. এয়াকুব আলী। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা এলডিপি’র সাংগঠনিক সম্পাদক ও পটিয়া উপজেলা সভাপতি মোহাম্মদ মনসুর আলম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা গণতান্ত্রিক যুবদলের সদস্য সচিব আবদুল কুদ্দুস চৌধুরী।
এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা এলডিপি’র সাধারণ সম্পাদক আয়ুব আলী, পটিয়া পৌরসভা এলডিপি সভাপতি গাজী আমির হোসেন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, উপজেলা যুগ্ম সম্পাদক নাদের জামান, পৌর সাংগঠনিক সম্পাদক শাহ আলম, উপজেলা প্রচার সম্পাদক আবদুর রশিদ, পৌরসভা গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক নুরুল আলম, আবদুল কাদের, জামাল, কানুন রশিদ, মো. দেলোয়ার হোসেন সুজন, ছাত্রনেতা রাকিব চৌধুরী প্রমুখ।
সভা শেষে জসিম উদ্দিনকে আহ্বায়ক, মোহাম্মদ বেলালকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং শামসুল আলমকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট পটিয়া পৌরসভা গণতান্ত্রিক শ্রমিক দলের কমিটি ঘোষণা করা হয়।
সেলিম চৌধুরী
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
https://youtu.be/5Mv2M4cThqI?si=wKxKuX5TDqhI86po
আপনার মতামত লিখুন :