দিনাজপুরের কাহারোল সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
দিনাজপুরের কাহারোল সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত
__________________________
দিনাজপুরের কাহারোল সরকারি ডিগ্রি কলেজে নতুন শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কাহারোল উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার সকাল থেকে কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কাহারোল উপজেলা শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মোঃ ফয়সাল ইসলাম এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় আইন সম্পাদক মোঃ আরমান হোসাইন পাটোয়ারী
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
দিনাজপুর জেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ রাসেল রানা
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন—
জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম
এছাড়াও বক্তব্য দেন—
কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ ডলি রানী
উপজেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক সিদ্দিকী।
আলোচনা সভা শেষে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিবৃন্দ ও সংগঠনের নেতারা।
সুকুমার রায়
উপজেলা প্রতিনিধি, কাহারোল, দিনাজপুর
আপনার মতামত লিখুন :