শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন পোশাক


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

অন্তর মিয়া,
মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ 



মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সুবিধাবঞ্চিত অর্ধশতাধিক শিশুরা পেলো ঈদের নতুন পোশাক।আজ বুধবার বিকেলে শ্রীমঙ্গল শহরের রেলওয়ে স্টেশন এলাকায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)। 

শ্রীমঙ্গল পৌর শাখার সদস্য সচিব মোঃ জাহেদ আলীর উদ্যোগে ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)এর সহযোগিতায় এই নতুন কাপড় তুলে দেওয়া হয়।

ঈদের আগে নতুন কাপড় পেয়ে হাসি ফুটে উঠে শিশুদের মুখে।নতুন কাপড় বিতরণকালে ভিডিও কনফারেন্সে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহবায়ক মহিউদ্দিন (ঝারু মিয়া) জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) শ্রীমঙ্গল পৌর শাখার সদস্য সচিব, জাহেদ আলী প্রমুখ।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ