ইসলামী কবিতাঃ পবিত্র জুম্মাতুল বিদা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
পবিত্র জুম্মাতুল বিদা
মোঃ সফিউল্লাহ
পবিত্র জুম্মাতুল বিদার বিদায়ের
শুভ ক্ষণে
ধর্মপ্রাণ মুসল্লি হাজির আজি
জনে জনে।
রমজানকে বিদায় জানাতে আল্লাহর
নির্দেশ করো পালন,
ক্রয় বিক্রয় ত্যাগ করো হাজির হও জুম্মাতুল বিদার মহেন্দ্রক্ষণ।
ধর্ম প্রাণ মুসলমান পেয়েছো পবিত্র
জুম্মাতুল বিদা,
সকল গুনাহ মাফ করবেন তিনি যে
রাহমানির রাহিম খোদা।
বাইতুল আকসার প্রতিষ্ঠা বার্ষিকী আজি
জুম্মাতুল বিদার বেড়েছে সম্মান।
ফিলিস্তিনের জনগণের প্রতি একত্ব ঘোষণা
আল কুদস দিবস পালনে
মুসলিম দেশে দেশে শান্তির র্যালি
স্মৃতিতে অম্লান।
হযরত আদম আঃ কে সৃষ্টি,এ ধরায় অবতরণ ও ওফাত পবিত্র জুম্মার দিনে।
রমজানে শবে কদরের উপস্থিতি জুম্মাতুল বিদার মাহাত্ম্য বেড়েছে বহুগুণে।
হে মুসলমান জাতি!
জুম্মার নামাজ পড়ো সঠিক নিয়ম
তরতিব অনুসারে,
কদমে এক বছরের ----
নফল নামাজ ও রোজা পালনের সওয়াব
পাবে একাধারে।
পবিত্র জুম্মার শ্রেষ্ঠ দিনে সবাই করি খোদার দরবারে ক্ষমার ফরিয়াদ।
তিনি পরাক্রমশালী,অতিশয় দয়ালু, মেহেরবান, তিনি আহাদ।
হে মুমিন ভাই !
এবাদত বন্দেগীতে লিপ্ত থাকো পবিত্র জুম্মাবারে দিন ও রাত,
হাদিসে বর্ণিত এ পবিত্র বারেই সংঘটিত হবে
মহাপ্রলয় কিয়ামত।
আপনার মতামত লিখুন :