ময়মনসিংহ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শিপুর নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) আয়োজিত এই কর্মসূচিতে মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। ব্যানার ও ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা মিছিলে যোগ দেন এবং সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা ধরনের স্লোগান দেন। এ সময় আয়োজনকে ঘিরে অংশগ্রহণকারী নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
মিছিল চলাকালে নেতাকর্মীদের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান এবং পুরো কর্মসূচিতে নেতৃত্ব দেন মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিপু।
সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীরা সংগঠনের সাংগঠনিক ঐক্য ও সম্প্রীতি জোরদার করার আহ্বান জানান। একই সঙ্গে আগামী দিনে যুবদলের রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমকে আরও গতিশীল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।
ময়মনসিংহ মহানগর যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণে সফলভাবে এ মিছিল ও সমাবেশ সমাপ্ত হয়।
আপনার মতামত লিখুন :