নীলফামারীতে অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অপরাধে এক যুবকের ১৩ বছরের বিনাশ্রম কারাদন্ড


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৪ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

আব্দুস সালাম,নীলফামারীঃ



নীলফামারীর কিশোরগঞ্জে অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে এক যুবকের ১৩ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। বুধবার ১৪ই এপ্রিল  বিকেল সাড়ে চার টার দিকে আদালতে আসামীর উপস্থিতিতে দন্ডাদেশ প্রদান  করেন নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন  ট্রাইব্যুনাল-২ এর বিচারক জনাব এ.বি. এম গোলাম রসুল।

দন্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম (২১) নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের মসজিদ পাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানাযায়, ২০১৯ সালের ৭ আগস্ট সন্ধ্যা ছয়টার দিকে একই এলাকার চৌদ্দ বছর বয়সী অস্টম শ্রেণির ছাত্রীকে অপহরণসহ আটককে রেখে ধর্ষণ করে রফিকুল ইসলাম। এঘটনায় ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ মামলা দায়ের করেন ওই ছাত্রীর বাবা।

রাস্ট্র পক্ষের আইনজীবী গোলাম মোস্তফা সজীব জানান, মামলার দীর্ঘ শুণানী শেষে আসামী রফিকুলের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দোহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় তাকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৭ ধারায় তিন বছর আটকের আদেশ এবং একই আইনের ৯(১) ধারায় দশ বছর আটক এর আদেশ দিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন বিজ্ঞ বিচারক। এতে ভুক্তভোগী ন্যায় বিচার পেয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ