একটি শিশু ধর্ষণের অভিযুক্তকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

মোঃ ইকবাল মোরশেদ,স্টাফ রিপোর্টারঃ



নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ১০ বছর বয়সী এ শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করে গণপিটুনির পর পুলিশে দিয়েছেন স্থানীয়রা। মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মোঃ কবির রংপুর সদর উপজেলার ঘাঘটপাড়া ইউনিয়নের বাসিন্দা। তিনি নোয়াখালীতে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন।

জানা যায়, অভিযুক্ত কবির নোয়াখালী বেগমগঞ্জে একটি বাসায় ভাড়া থাকেন। মঙ্গলবার রাতে পার্শ্ববর্তী ভাড়াটিয়ার ১০ বছর বয়সী শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করেন তিনি। এ সময় স্থানীয় লোকজন তাঁকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। বর্তমানে সে পুলিশি পাহারায় ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় পুলিশ নজরে আছে।

বিষয়টি নিশ্চিত করে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লিটন দেওয়ান বলেন, পাশের বাসায় থাকার সুবাদে ভুক্তভোগী শিশুটির সঙ্গে করিমের পূর্ব পরিচয় ছিল। শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ